ইয়েমেনের সশস্ত্র বাহিনী গত ২৪ ঘণ্টায় হুথি যোদ্ধাদের বিরুদ্ধে ১৩৩টি সামরিক অভিযান চালানোর দাবি করেছে। এসব অভিযানে হুথিদের সক্ষমতা ও সদস্যদের লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে তারা।
ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র কর্নেল মাজেদ আল-নুজাইলি এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।
বিজ্ঞাপন
আল-নুজাইলি বলেন, অভিযানে রকেট লঞ্চার, গোলন্দাজ কামান ও ড্রোন ব্যবহার করা হয়েছে। এসব অস্ত্র দিয়ে হুথিদের হুমকির উৎস হিসেবে চিহ্নিত বিভিন্ন স্থানে হামলা চালানো হয়।
তিনি আরো বলেন, সামরিক বাহিনীর সম্মুখ সারির অবস্থানে মোতায়েন ইউনিটগুলোও এসব অভিযানে অংশ নেয়।
তবে এসব অভিযানে হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র।
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

