অনুশীলনে মুশফিকের চোট

অনুশীলনে মুশফিকের চোট

ঢাকা টেস্টে মাঠে নামার আগে বড় দুশ্চিন্তায় বাংলাদেশ দল। ম্যাচের আগের দিন অনুশীলনে চোট পেয়েছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। চোটের কারণে ঢাকা টেস্টে খেলা এখনও অনিশ্চিত লিটন দাসের। মুশফিকের চোট শুধু ব্যাটিং-ই নয়, উইকেটকিপিং অপশন নিয়েও দুশ্চিন্তায় ফেলেছে টিম ম্যানেজমেন্টকে।

বিজ্ঞাপন

মঙ্গলবার নেটে ব্যাটিং অনুশীলনের সময় আঙুলে চোট পান মুশফিক। মূল মাঠে হালকা গা গরম আর ফিল্ডিং অনুশীলনের পর বাকি ক্রিকেটারদের সঙ্গে একাডেমি মাঠে ছিলেন মুশফিক। এমন সময় নেট বোলারের একটি বাউন্সার এসে লাগে মুশফিকের আঙুলে।

ব্যথা পেয়ে সঙ্গে সঙ্গেই নেটের পাশে বসে পড়েন মুশফিক। একটু পর নেট ছেড়ে বেরিয়ে এসে চেয়ারে বসেন। সেখানেই জাতীয় দলের ফিজিও বায়েজীদুল ইসলামের তত্ত্বাবধানে শুশ্রুষা চলে তার। লম্বা সময় ব্যথায় কাতরাতেও দেখা গেছে মুশফিককে।

ব্যথা পাওয়ার পর আর ব্যাটিং করেননি মুশফিক। মিনিট বিশেক একাডেমি মাঠে শুশ্রুষা শেষে ডানহাতের তজর্নীতেে টেপ পেঁচিয়ে ফিরে গেছেন ড্রেসিংরুমে। তবে তার ব্যথা ঠিক কতটা গুরুতর, সে ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি।

মুশফিকের চোটের বিষয়ে সংবাদ সম্মেলনে প্রশ্নের সম্মুখীন হয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে এখন পর্যন্ত মুশফিককে কোনো দুশ্চিন্তার কিছু জানা যায়নি বলে জানান তিনি। শান্ত বলেন, 'এখনও পর্যন্ত ঠিক আছে।তেমন কিছু শুনিনি যে পারবে না (খেলতে)।'

বুধবার থেকে মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন