দেশের কিউরেটরদের দক্ষতা বাড়াতে বিসিবির নতুন উদ্যোগ

দেশের কিউরেটরদের দক্ষতা বাড়াতে বিসিবির নতুন উদ্যোগ

দেশি পিচ কিউরেটরদের দক্ষতা বৃদ্ধির জন্য নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথমবারের মতো পিচ কিউরেটরদের জন্য আনুষ্ঠানিক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হচ্ছে।

বিজ্ঞাপন

আগামী ১১ ও ১২ আগস্ট বিসিবির আয়োজনে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে লেভেল-১ কিউরেটর সার্টিফিকেশন কর্মশালা। এ কর্মশালা পরিচালনা করবেন টনি হেমিং। তার হাত ধরেই সাম্প্রতিক স্পোর্টিং উইকেট তৈরি করে বেশ সফলতা পেয়েছে বাংলাদেশ। নিউজিল্যান্ড, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজগুলোতে উইকেট পরিবর্তনের ইতিবাচক প্রভাবও দেখা গেছে।

বিসিবির গ্রাউন্ডস কমিটির সদস্য সচিব মাজহার উদ্দিন জানান, দেশের কিউরেটর ও মাঠকর্মীদের দক্ষতা বাড়াতে প্রথমবারের মতো প্রথম ধাপের সনদ কোর্স চালু করা হচ্ছে। ঢাকা, সিলেট ও চট্টগ্রাম থেকে অন্তত ৩০ জন কিউরেটর কর্মশালায় অংশ নেবেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন