আরও এক বিসিবি পরিচালকের পদত্যাগ

স্পোর্টস রিপোর্টার

আরও এক বিসিবি পরিচালকের পদত্যাগ

ইশতিয়াক সাদেক ও আমজাদ হোসেনের পর বিসিবি থেকে পদত্যাগ করেছেন আরও এক পরিচালক। জাতীয় ক্রীড়া পরিষদের মনোয়ন নিয়ে পরিচালক হওয়া ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক পদত্যাগ করেছেন। বিষয়টি দৈনিক আমার দেশকে নিশ্চিত করেছে বিসিবির একটি সূত্র।

বিজ্ঞাপন

আজ বৃহস্পতিবার সকালে নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন এই পরিচালক। ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন তিনি। পাশাপাশি আর কোন বিসিবি পরিচালক পদত্যাগ করেছেন কি না সেটা জানা যায়নি।

ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিকের আগে বিসিবি থেকে পদত্যাগ করেন ক্লাব কোটায় বিসিবি পরিচালক নির্বাচিত হওয়া ইশতিয়াক সাদেক ও আমজাদ হোসেন। দুজনই ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। যদিও পদত্যাগের পর আমজাদ হোসেন বিসিবিতে কাজ করতে পারছেন না- এমন অভিযোগের ইঙ্গিত করেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...