তিন মাসের মধ্যে হবে বিসিবি নির্বাচন

স্পোর্টস রিপোর্টার

তিন মাসের মধ্যে হবে বিসিবি নির্বাচন

জাতীয় ক্রীড়া পরিষদ আইনের ২১ ধারা অনুযায়ী বিসিবির বর্তমান পরিচালনা পরিষদ ভেঙে দিয়ে গঠন করা হয়েছে অ্যাডহক কমিটি। আইসিসিকে পাঠানো ইমেইলে ইতোমধ্যে বিসিবির বর্তমান পরিচালনা পরিষদ ভেঙে দেওয়ার পাশাপাশি এডহক কমিটি গঠনের কথা জানিয়ে দিয়েছে এনএসসি। এই কমিটি আগামী তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজন করবে বলে জানিয়েছেন এনএসসি পরিচালক (ক্রীড়া) আমিনুল এহসান।

বিজ্ঞাপন

তিনি জানান, এনএসসি গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘জাতীয় ক্রীড়া পরিষদ গঠিত কমিটির রিপোর্ট পর্যালোচনা করে এই অবস্থানে উন্নীত হয়েছে যে বর্তমান বিসিবি কমিটি গঠনে নির্বাচন প্রক্রিয়ায় উল্লেখযোগ্য পরিমাণের দুর্বলতা ছিল, অনিয়ম ছিল।’

এই এডহক কমিটি তিন মাসের মধ্যে নির্বাচন দিবে জানিয়ে আমিনুল এহসান বলেন, ‘গঠিত অ্যাডহক কমিটি আগামী ৩ মাসের মধ্যে একটি নির্বাচিত কমিটি উপহার দিতে বাধ্য থাকবে। একই সাথে আগামী ৩ মাস ক্রিকেটের স্বাভাবিক কার্যক্রম যেগুলো আছে সেগুলো পরিচালনা করার জন্য নির্বাচিত কমিটির মতোই ক্ষমতাপ্রাপ্ত থাকবে।’

এডহক কমিটিতে থাকা সদস্যরা আগামী বিসিবি নির্বাচনে অংশ নিতে পারবেন কি-না সেটা নিয়েও বিস্তারিত কিছু জানাননি তিনি। তবে বিসিবি গঠনতন্ত্রে তেমন কোন নিয়ম না থাকায়, তাদের আগামী নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ থাকছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন