নিজেদের বোলিংকে দুষছে পাকিস্তান

স্পোর্টস রিপোর্টার

নিজেদের বোলিংকে দুষছে পাকিস্তান

সংবাদ সম্মেলনে এসেই মুহাম্মদ আব্বাস বলেছিলেন, ‘এটি হতাশাজনক দিন নয়। আমরা আসলেই কঠোর পরিশ্রম করেছি। কিন্তু একটা সময় গিয়ে আমরা ভালো বল করিনি।’ পাকিস্তানি পেসার মুহাম্মদ আব্বাসের এই কথায় স্পষ্ট দিনটা খারাপ গেলেও, তা স্বীকার করে নিচ্ছেন না তারা। ৩১ রানে দুই উইকেট হারায় বাংলাদেশ। সেখান থেকে দিন শেষ করেছে ৪ উইকেটে ৩০১ রান তুলে। অর্থাৎ, পুরো দিনে মাত্র চারবার উদযাপনের অবকাশ খুঁজে পেয়েছিল পাকিস্তান।

পুরো দিনে ৮৫ ওভার বোলিং করেছে পাকিস্তান। এত ওভার বোলিং করে মাত্র ৪ উইকেট পাওয়ায় দিনটা যে হতাশাজনক হবে- সেটাই তো স্বাভাবিক। এ নিয়ে মুহাম্মদ আব্বাস বলেন, ‘আমার মনে হয় হয় না হতাশাজনক দিন। আমরা আসলেই অনেক পরিশ্রম করেছি। একটা পর্যায়ে গিয়ে আমরা ভালো বল করিনি। কিন্তু এক সময় আমরা ভালো বলও করেছি। আমরা আজকে (গতকাল) দুর্ভাগ্যবান ছিলাম।’

বিজ্ঞাপন

নিজেদের দুর্ভাগা ভাবা মুহাম্মদ আব্বাস অবশ্য উইকেট কিংবা কারো দায় দিচ্ছেন না। কারণ, শুরুতে সাফল্য পেলেও বাংলাদেশি ব্যাটারদের প্রতিরোধে আটকে যায় সেটা। এর কৃতিত্ব যে ভালো উইকেটের সেটা স্বীকার করে আব্বাস বলেন, ‘আমার মনে হয় ভালো পিচ। আর আমাদের হাতে নতুন বল আছে। আশা করি, কালকে সকালে দ্রুত তাদের উইকেট নিতে পারব।’

প্রথম দিনে এমন খেলা বাংলাদেশকে নিয়ে প্রশংসা হতেই পারে। পাশাপাশি পাকিস্তানের নেওয়া সিদ্ধান্ত নিয়ে হতে পারে সমালোচনা। কারণ, টস জিতে যে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক শান মাসুদ। এ নিয়ে আব্বাস বলেন, ‘এটা ব্যাটিং উইকেট না। আমি বলেছি এটা ভালো ক্রিকেটীয় পিচ।’ তাতে স্পষ্ট সিদ্ধান্ত নেওয়াতে কোনো ভুল দেখছেন না আব্বাস।

যদিও বাংলাদেশের হয়ে সংবাদ সম্মেলনে আসা মমিনুল হক জানান, তাদের সিদ্ধান্ত ছিল টস জিতে ব্যাটিং নেবেন। যেহেতু টস জেতা হয়নি, তাই তার সিদ্ধান্ত জানানো প্রয়োজনীয়তাও ছিল না ঢাকা টেস্টের প্রথম দিনে।

এছাড়া সবচেয়ে বেশি আলোচনায় গতকালকে পাকিস্তানের দুই বোলার নোমান আলী ও মুহাম্মদ আব্বাসের করা ৮ নো বল নিয়ে। নোমানের ৬ বলের সঙ্গে আব্বাস করেন ২ নো বল। এ নিয়ে আব্বাস বলেন, ‘আমি চা বিরতির আগে ১৬ ওভার বোলিং করেছি। এর কারণে হয়েছে। তবে নোমান আলীর কাছে এমন কিছু আশা করিনি। তবু তিনি করেছেন।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন