তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের দল ঘোষণা হয়েছে। এই সিরিজ দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফিরেছেন ওয়ানডে দলের তিন পেসার নাহিদ রানা, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। এই তিন পেসার সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে বিশ্রামে ছিলেন। এই তিন পেসার ফিরে আসায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেই সিরিজে খেলা রিপন মণ্ডল ও মোহাম্মদ সাইফ অস্ট্রেলিয়া সিরিজে বাদ পড়েছেন।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচ সিরিজের ১৫ সদস্যের এই দলের নতুন সহ-অধিনায়ক ঠিক করেছে বিসিবি। দলের নতুন সহ-অধিনায়ক হিসেবে থাকছেন তাওহীদ হৃদয়। আগের সহ-অধিনায়ক সাইফ হাসান নিজেই এই দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানান বিসিবিকে। ব্যাটিংয়ে নিজের সব মনোযোগ দিতে চান বলেই সাইফ হাসান এই দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন।
তিন ম্যাচের সিরিজের সবগুলো ম্যাচ হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে। ১৭, ১৯ ও ২১ জুন হবে এই তিনটি ম্যাচ।
বাংলাদেশ টি-টোয়েন্টি দল
লিটন কুমার দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, সাইফ হাসান, শামীম হোসেন, তাওহীদ হৃদয় (সহ-অধিনায়ক), নুরুল হাসান সোহান, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা, আবদুল গাফফার সাকলাইন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

