অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ

বাংলাদেশ এইচপি দলের নেতৃত্বে ইরফান শুক্কুর

বাংলাদেশ এইচপি দলের নেতৃত্বে ইরফান শুক্কুর

টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্য ১৫ সদস্যের বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অভিজ্ঞ ক্রিকেটার ইরফান শুক্কুরের কাঁধে দলের অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী ১৪ আগস্ট অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়বে এইচপি দল। ২১ আগস্ট থেকে অস্ট্রেলিয়ার ডারউইনে শুরু হতে যাওয়া এই প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে বাংলাদেশ এইচপি দল ছাড়াও নেপাল জাতীয় দল, নিউজিল্যান্ড ‘এ’ দল, স্বাগতিক এনটি স্ট্রাইক এবং বিগ ব্যাশ ফ্র্যাঞ্চাইজি হোবার্ট হ্যারিকেন্সসহ বিভিন্ন অস্ট্রেলিয়ান একাডেমি দল অংশ নেবে। ঘোষিত এই স্কোয়াডে সাব্বির রহমান, শামীম হোসেন পাটোয়ারী, রিপন মন্ডল, মৃত্যুঞ্জয় চৌধুরী ও জিসান আলমের মতো পরিচিত ও প্রতিশ্রুতিশীল মুখরা জায়গা পেয়েছেন। বিদেশের মাটিতে এই টুর্নামেন্ট তরুণ ক্রিকেটারদের ক্যারিয়ারের জন্য দারুণ সুযোগ তৈরি করবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন

বাংলাদেশ এইচপি দল

ইরফান শুক্কুর (অধিনায়ক), হাবিবুর রহমান সোহান, জিসান আলম, এস এম মেহেরোব হাসান, সামিউন বসির রাতুল, সাব্বির রহমান, রোহানাত দৌল্লাহ বর্ষণ, রাকিবুল হাসান, আরিফুল ইসলাম, আবদুল গাফফার সাকলাইন, রিপন মণ্ডল, মো. রুবেল, আবু হায়দার রনি, শামীম হোসেন পাটোয়ারী ও মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন