বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ের পর আলোকস্বল্পতায় বন্ধ ম্যাচ

বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ের পর আলোকস্বল্পতায় বন্ধ ম্যাচ

জোহানেসবার্গ টেস্টে জয় পাওয়াটা এখন বেশ কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশে জন্য। আবহাওয়া এবং বৃষ্টির সম্ভাবনা বিচারে নিলে, ড্রটাই এখন টাইগারদের জন্য সবচেয়ে সহজ রাস্তা। এই প্রতিবেদন লেখার সময় আলোকস্বল্পতার কারণে খেলা বন্ধ আছে। আবহাওয়ার পূর্বাভাস বলছে, পঞ্চম দিনও আছে বৃষ্টির সম্ভাবনা। তবে সেটা দিনের শেষভাগে। আর সেই পর্যন্ত খেলা নিয়ে যেতে হলে ব্যাটারদের দিতে হবে কঠিন ধৈর্যের পরীক্ষা।

বিজ্ঞাপন

আলোকস্বল্পতায় খেলা বন্ধ হওয়ার আগে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ১০০ রান করেছে বাংলাদেশ। প্রোটিয়াদের প্রথম ইনিংসের রানের চেয়ে এখনও ৫৭ রানে পিছিয়ে টাইগাররা। ১২ রান করা লিটন দাসের সঙ্গে উইকেটে আছেন ৫ রান করা মুশফিকুর রহিম।

দিনের প্রথম দেড় ঘণ্টা বেশ হতাশায় কেটেছে বাংলাদেশের। ৭ উইকেটে ৩৮৬ রান নিয়ে নেমে কোনো উইকেট না হারিয়ে ১০৭ রান যোগ করেন রায়ান রিকেন রিকেলটন এবং কাগিসো রাবাদা। এই দুজনের সামনে টাইগার বোলারদের রীতিমতো অসহায় লেগেছে। ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি করেন রিকেলটন, রাবাদা পান টেস্ট ক্যারিয়ারের প্রথম ফিফটি। অষ্টম উইকেটে দু'জনের জুটিতে আসে ১২১ রান।

জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ। এই স্পিনারের বলে ১০২ রান করা রিকেলটনকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন লিটন দাস। এরপর ব্যাটিংয়ে আসেন আগের দিন চোট পেয়ে মাঠ ছাড়া প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা। গতদিনই ৪৯ রানে অপরাজিত ছিলেন, এদিন আগেভাগেই ফিফটিটা তুলে নেন।

শেষ দিকে মিরাজকে টানা দুই বলে ছক্কা হাঁকিয়ে ৯৩ বলে ৭২ রান করে আউট হন রাবাদা। তাকেও ফেরান মিরাজ। পরে ড্যান প্যাটারসনকে ফিরিয়ে দক্ষিণ আফ্রিকার ইনিংসের ইতি টানেন এবাদত হোসেন। ৫৫৭ রানে অলআউট হয় স্বাগতিকরা।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন হাসান মাহমুদ। হতে পারতো ফাইফারও। কিন্তু লাঞ্চের আগের ওভারে তার নেয়া একটি উইকেট নো বলের কারণে বাতিল হয়। মিরাজ ও তাসকিন আহমেদ নিয়েছেন ২টি করে উইকেট।

দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে শুরুতে ভাগ্যের কিছুটা ছোঁয়া পায় বাংলাদেশ। ইনিংসের তৃতীয় ওভারে কাগিসো রাবাদার বলে ফ্লিক করতে যান মাহফিজুল রবিন। বল প্যাডে লাগলে আম্পায়ার আউটের ইশারা করেন। পরে রিভিউ নিয়ে দেখা যায়, ব্যাটের সঙ্গে বল ব্যাটকে মৃদু স্পর্শ করেছে। মার্কো ইয়ানসেনের পরের রবিন এবং তানজিদ তামিম দুজনই জীবন পান। স্লিপে রবিনের ক্যাচ মিস করেন মুল্ডার। আর তানজিদ আম্পায়ার্স কলে বেঁচে যান।

তবে শুরুর ভাগ্যের ছোঁয়া বিপর্যয় ঠেকাতে পারেনি। মার্কো ইয়ানসেনের দূরের বল খেলতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন তানজিদ। দলীয় ১২ রানে ফেরেন মুমিনুল হকও। রাবাদার অফ স্টাম্পের বাইরের বল স্টাম্পে টেনে এনে বোল্ড হন এই অভিজ্ঞ ব্যাটার।

উইকেটে থিতু হয়ে ফিরেছেন শান্ত। শুরুতে বেশ প্রতিরোধ দেখালেও দলীয় ৪৩ রানে সাইমন হার্মারের বলে স্লিপে ক্যাচ দেন তিনি।

দারুণ ফর্মে থাকা হৃদয় ব্যাটিংয়ে এসে পাল্টা আক্রমণ শুরু করেন। মাহফিজুলকে সঙ্গে নিয়ে যোগ করেন ২৬ রান। তবে দলীয় ৬৯ রানে অভিষিক্ত রবিনও ফিরলে ভাঙে সেই জুটি। দ্বিতীয় ইনিংসে ৩২ রান করেন রবিন।

খানিক বাদে ফেরেন হৃদয়ও। গত ইনিংসে সেঞ্চুরিয়ান ২৩ বলে ২৩ রান করে রাবাদার শিকার হয়ে ফেরেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন