আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পিএসএল

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নেই মোস্তাফিজ

স্পোর্টস রিপোর্টার

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নেই মোস্তাফিজ

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলছেন না মোস্তাফিজুর রহমান। কিউদের বিপক্ষে না খেললেও লাহোর কালান্দার্সের হয়ে খেলবেন পিএসএলে। পাকিস্তানের এ ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্টে খেলার জন্য বিসিবি ফিজকে দুই ধাপে অনাপত্তি সনদ (এনওসি) দিয়েছে।

আগামী ২৬ মার্চ থেকে শুরু হতে যাওয়া এই ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্টে মোস্তাফিজ খেলবেন ১২ এপ্রিল পর্যন্ত। পরে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলতে বাংলাদেশে ফিরবেন। ওয়ানডে সিরিজ শেষ করে ২৪ এপ্রিল আবার ফিরবেন পিএসএলে। দ্বিতীয় পর্বের অনাপত্তি পত্র নিয়ে খেলবেন ৩ মে পর্যন্ত।

লাহোর কালান্দার্স সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ মোস্তাফিজ। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টকে অগ্রাধিকার দেওয়ায় মোস্তাফিজ নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলছেন না।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন