ইমনের পিএসএল মিশন শেষ !

ইমনের পিএসএল মিশন শেষ !

লাহোর কালান্দার্সের হয়ে পিএসএলে খেলার জন্য আগামী ২৫ এপ্রিল পর্যন্ত সময় পেয়েছেন ছিলেন পারভেজ হোসেন ইমন। অনাপত্তিপত্র পেলেও কথা ছিল, টি-টোয়েন্টি সিরিজের আগে দলের সঙ্গে যোগ দেবেন এই বাঁহাতি ব্যাটার।

বিজ্ঞাপন

তবে ইনজুরি তাকে পিএসএলে খেলতে দিচ্ছে না। কাঁধের ইনজুরির কারণে পিএসএল থেকে ছিটকে গেছেন তিনি। শুধু তাই নয়, নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও তাকে পাওয়া যাবে না। ফলে আগামীকাল দেশে ফিরবেন এই বাঁ-হাতি ব্যাটার।

গত ৩ এপ্রিল লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে মুলতান সুলতান্সের বিপক্ষে ম্যাচে চোটে পড়েন ইমন। ওই ম্যাচে ফিল্ডিংয়ের সময় আসিফ আলীর সঙ্গে ধাক্কা খেয়ে কাঁধে চোটে পড়েন। পরে এমআরআই স্ক্যানে জানা যায়, লিগামেন্ট ছিঁড়ে গেছে।

ফলে আগামী কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে। বিষয়টি নিশ্চিত করেছে তার দল লাহোর কালান্দার্স। চোটে পড়ার আগে লাহোরের হয়ে তিন ম্যাচে ১৬১ স্ট্রাইক রেটে ৭১ রান করেছেন ইমন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন