শুরু হচ্ছে নারীদের ব্যস্ততা

স্পোর্টস রিপোর্টার

শুরু হচ্ছে নারীদের ব্যস্ততা
বাংলাদেশ নারী জাতীয় ক্রিকেট দল। ছবি: বিসিবি

ঘরের মাঠে চলতি মাসে শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশের মেয়েরা। এই সিরিজ শেষে দম ফেলার ফুরসত নেই তাদের। বিশ্বকাপের প্রস্তুতি নিতে আগেভাগেই ইউরোপের উদ্দেশে রওনা হবে নিগার সুলতানা জ্যোতির দল।

বিশ্বকাপের আগে স্কটল্যান্ড-নেদারল্যান্ডসের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে লাল-সবুজ প্রতিনিধিরা।দুই লেগের এই ত্রিদেশীয় টুর্নামেন্ট শুরু হবে আগামী ২৮ মে। নিজেদের প্রথম ম্যাচে ৩০ মে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ।

বিজ্ঞাপন

নিজেদের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে ৩১ মে। সিরিজে বাংলাদেশের বাকি দুই ম্যাচ ২ ও ৪ জুন। এ দুদিনে বাংলাদেশের প্রতিপক্ষ যথাক্রমে স্কটল্যান্ড ও নেদারল্যান্ডস।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...