আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

টি-টোয়েন্টি বিশ্বকাপ

ইংল্যান্ড হারল উইন্ডিজের কাছে

স্পোর্টস ডেস্ক

ইংল্যান্ড হারল উইন্ডিজের কাছে

নেপালের বিপক্ষে কষ্টার্জিত জয় তুলে নেওয়া ইংল্যান্ডের সামনে ছিল ঘুরে দাঁড়ানোর সুযোগ। ওয়েস্ট ইন্ডিজের ছুঁড়ে দেওয়া ১৯৭ রানের লক্ষ্যে শুরুটা ছিল দারুণ। তবে দুই ওপেনার ফিল সল্ট ও জশ বাটলারের বিদায়ের পর আর হাল ধরতে পারেননি।

বিজ্ঞাপন

ফল ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩০ রানের হার। অন্যদিকে প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে জয়ের পর এবার ইংলিশদের হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের টেবিলের শীর্ষে উঠে গেছে ওয়েস্ট ইন্ডিজ।

মুম্বাইয়ে আগে ব্যাট করতে নেমে ৮ রানে দুই উইকেট হারিয়ে বেশ বিপদেই পড়ে ওয়েস্ট ইন্ডিজ। সেই ধাক্কা সামলে দলকে কিছুটা টেনে তোলেন শিমরন হেটমায়ার ও রোস্টন চেজ। দুজনে মিলে তৃতীয় উইকেট জুটিতে যোগ করেন ৪৪ রান।

হেটমায়ার ২৩ রানে ফিরলে ভাঙে এই জুটি। পরে আর পেছনে ফিরতে হয়নি উইন্ডিজকে। একা হাতে দলকে রান পাহাড়ে নেন শেরফন রাদারফোর্ড। ৪২ বলে খেলেন ৭৬ রানের ইনিংস। ২ চার ও ৭ ছক্কায় সাজান এই ইনিংস। ইংল্যান্ডের হয়ে আদিল রশিদ ১৬ রানে নেন দুই উইকেট।

১৯৭ রানের লক্ষ্যে খেলতে নেমে দুই ওপেনার সল্ট ও বাটলার তিন ওভারেই তোলেন ৩৮ রান। মনে হচ্ছিল স্বভাবসুলভ খেলে দলকে নিয়ে যাবেন জয়ের বন্দরে। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ১৬৬ রানে থামে তাদের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন স্যাম কারান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে গুদাকেশ মোতি ৩৩ রানে নেন তিন উইকেট।

সংক্ষিপ্ত স্কোর

ওয়েস্ট ইন্ডিজ: ১৯৬/৬, ২০ ওভার (রাদারফোর্ড ৭৬*, চেজ ৩৪, রশিদ ২/১৬)।

ইংল্যান্ড: ১৬৬/১০, ১৯ ওভার (কারান ৪৩*, বেথেল ৩৩, মোতি ৩/৩৩)।

ফল: ওয়েস্ট ইন্ডিজ ৩০ রানে জয়ী।

ম্যাচসেরা: শেরফন রাদারফোর্ড।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:
এলাকার খবর
Loading...