বাংলাদেশ সফরে আসছেন না ক্রিস্টিয়ান ক্লার্ক। সীমিত ওভারের সিরিজ থেকে ছিটকে গেছেন নিউজিল্যান্ডের এ অলরাউন্ডার। তার বদলে কিউইদের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন বাঁহাতি পেসার বেন লিস্টার।
নিউজিল্যান্ড ‘এ’ দলের জার্সিতে বর্তমানে শ্রীলঙ্কায় রয়েছেন ক্লার্ক। শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ক্যাচ ধরতে গিয়ে ডান হাতের তালুর চামড়া ফেটে যায় তার। এই চোটই তাকে দর্শক বানিয়ে দিয়েছে মাঠের লড়াইয়ে।
অন্যদিকে পিএসএলের ফ্র্যাঞ্চাইজি রাওয়ালপিন্ডিজের সঙ্গে চুক্তিবদ্ধ থাকায় বাংলাদেশ সফরে ওয়ানডে সিরিজে খেলবেন না ফাস্ট বোলার বেন সিয়ার্স। নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) এক বিজ্ঞপ্তিতে খবরটি নিশ্চিত করে জানিয়েছে, ওয়ানডে দলে সিয়ার্সের বদল হিসেবে অন্য কাউকে নেওয়া হবে না। তবে টি-টোয়েন্টি সিরিজের আগেই দলের সঙ্গে যোগ দেবেন তিনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

