পিএসএল চলাকালে শুরু হয়েছে একের পর এক বিতর্ক। পিএসএলের উদ্বোধনী অনুষ্ঠানে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নেওয়াজের উপস্থিতি নিয়ে বিতর্কিত পোস্ট করেন পেসার নাসিম শাহ। যদিও কিছুক্ষণ পরই পোস্ট ডিলিট করেন। পরবর্তী সময়ে নাসিম শাহ নিঃশর্ত ক্ষমা চেয়ে জানান, আইডি হ্যাক হয়েছিল। তবু জরিমানা থেকে বাঁচতে পারেননি নাসিম শাহ। তাকে দুই কোটি রুপি জরিমানা করেছে পিসিবি।
বিজ্ঞাপন
অন্যদিকে নিরাপত্তা নিয়ম ভেঙে জরিমানার মুখোমুখি হয়েছেন শাহিন শাহ আফ্রিদি। টিম হোটেলে সিকান্দার রাজা ও শাহিন শাহ আফ্রিদির সঙ্গে চারজন দেখা করতে আসেন। পরবর্তী সময়ে চারজন সিকান্দার রাজার রুমেও যান। এ ঘটনায় সিকান্দার রাজা নিজের কাঁধে দায় নিলেও পিসিবি শাহিনকে জরিমানা করেছে। তাকে এ ঘটনায় ১০ লাখ রুপি জরিমানা করেছে পিসিবি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

