সারা দেশের বিভিন্ন ক্রিকেট অ্যাকাডেমির অনূর্ধ্ব-১৮ ক্রিকেটারদের নিয়ে আয়োজিত হচ্ছে সিটি ক্লাব অ্যাকাডেমি কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্ট ২০২৬।
মোট ২০টি দলকে নিয়ে আয়োজিত হবে এবারের আসর। দলগুলোকে মোট ৪টি গ্রুপে ভাগ করা হয়েছে। সিটি ক্লাবের মাঠে টুর্নামেন্টের পর্দা উঠবে ৪ নভেম্বর। মোট ম্যাচ অনুষ্ঠিত হবে ৪৮টি। সবগুলো ম্যাচই হবে সিটি ক্লাব গ্রাউন্ডে।
টুর্নামেন্টটির বিশেষত্ব নিয়ে সিটি ক্লাবের ক্রিকেট কমিটির সদস্য এবং টুর্নামেন্ট কমিটির আহবায়ক আহসান আল করিম আমার দেশকে বলেন, 'প্রতি বছরের মতো এবারও আমরা টুর্নামেন্টটি আয়োজন করছি ক্রিকেটারদের গ্রুমিংকে গুরুত্ব দিয়ে। টুর্নামেন্ট থেকে বয়সভিত্তিক পর্যায়ের ক্রিকেটারদের তুলে আনাই মূল লক্ষ্য। এসব পর্যায়ে ম্যাচ খেলতে পারলে ম্যাচিউরিটি বাড়বে।'
তিনি আরও বলেন, 'বয়সভিত্তিক পর্যায়গুলোতে সাধারণত অনুশীলন করানো হয়। তবে মাঠে প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ না খেললে পরিকপক্কতা আসে না। আমরা সেই পরিপক্কতা আনতেই এই টুর্নামেন্টটা করছি। এবারের টুর্নামেন্টে ঢাকার বাইরে গাইবান্ধা, চাঁদপুর, কুমিল্লা এবং চট্টগ্রাম থেকে দল এসেছে। আশা করি, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্ট হবে।'
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

-648613-720x405.webp)