ঢাকা টেস্টের প্রথম দিন শেষে ৯৯ রানে অপরাজিত ছিলেন সাদমান হোসেন। বৃহস্পতিবার দিনের দ্বিতীয় বলে জশুয়া বিশপের বলে ২ রান নিয়ে পূরণ করেন সেই সেঞ্চুরি।
বিজ্ঞাপন
৩১ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে এটি সাদমানের তৃতীয় সেঞ্চুরি। আগের দুই সেঞ্চুরি এসেছিল জিম্বাবুয়ের বিপক্ষে। এবার তিন অঙ্ক ছুঁলেন ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে।
২২০ বলে সেঞ্চুরি ছুঁয়েছেন সাদমান।
ব্যাট হাতে সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছিল না সাদমানের। ১৭ ইনিংস পর পেলেন সেঞ্চুরির দেখা। সর্বশেষ ২০২৫ সালের এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন তিনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

