ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তানজিদ তামিম ও শরিফুল

স্পোর্টস রিপোর্টার

ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তানজিদ তামিম ও শরিফুল

বৃষ্টির আশঙ্কা সরিয়ে যথাসময়ে সিলেট টেস্টের টস হলো। টসে জিতে বোলিং বেছে নিয়েছে পাকিস্তান। সিলেটের সবুজ উইকেট ও মেঘে ঢাকা আকাশ দেখে পাকিস্তান বোলিংয়ের সিদ্ধান্ত নেয়।

বাংলাদেশ একাদশে এই টেস্টে দুটি বদল এসেছে। মাহমুদুল হাসান জয়ের সঙ্গে ওপেনিংয়ে নামবেন তানজিদ তামিম। এটি তার ক্যারিয়ারের প্রথম টেস্ট। বোলিংয়ে এবাদত হোসেনের জায়গায় এই টেস্টে খেলছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম।

পাকিস্তান একাদশেও দুটি বদল এসেছে। ওপেনার ইমাম-উল-হক একাদশ থেকে বাদ পড়েছেন। সাবেক অধিনায়ক বাবর আজম ইনজুরি কাটিয়ে এই টেস্টে ফিরেছেন। সিলেট টেস্টে ব্যর্থ শাহীন আফ্রিদি এই টেস্ট থেকে বাদ পড়েছেন। তার জায়গায় খেলছেন খুররম সাজ্জাদ।

ঢাকা টেস্টে ১০৪ রানে জিতে দুটো টেস্ট সিরিজে বাংলাদেশ ১-০ তে এগিয়ে রয়েছে।

বিজ্ঞাপন
Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...