ফুটবলের পর এবার ক্রিকেটেও অনন্য বিশ্বরেকর্ড গড়ল স্পেন। আন্তর্জাতিক ক্রিকেটে টানা ২১ ম্যাচ অপরাজিত থাকার কীর্তি গড়ে অস্ট্রেলিয়ার দীর্ঘদিনের রেকর্ড ভেঙে দিয়েছে ইউরোপের দেশটি।
২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপের ইউরোপ সাব-রিজিওনাল কোয়ালিফায়ার ‘সি’-এর ম্যাচে ফিনল্যান্ডকে (১৩১) ৮ উইকেটে হারিয়ে এই মাইলফলক স্পর্শ করে স্পেন (১৩২/২)।
তিন বছর আগে আইল অব ম্যানের বিপক্ষে শুরু হওয়া এই জয়যাত্রা ফিনল্যান্ডের বিপক্ষে এসে ২১ ম্যাচে উন্নীত হয়। এর আগে ২০০৩ সালে রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়া দল সব ফরম্যাট মিলিয়ে টানা ২০ ম্যাচ অপরাজিত থেকে রেকর্ড গড়েছিল। শুধু সব ফরম্যাট মিলিয়ে নয়, টানা আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ জয়ের ক্ষেত্রেও সবার চেয়ে এগিয়ে রয়েছে স্পেন। ২০১৯ সালে আন্তর্জাতিক মর্যাদা পাওয়া দলটি এখন পর্যন্ত খেলা ৫০ ম্যাচের মধ্যে ৪১টিতেই জয় তুলে নিয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

