আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

টি-টোয়েন্টি বিশ্বকাপ

জয় দিয়ে বিশ্বকাপ মিশন শেষ করল অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক

জয় দিয়ে বিশ্বকাপ মিশন শেষ করল অস্ট্রেলিয়া

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়া প্রথমে ওমানকে বিধ্বস্ত করে মাত্র ১০৫ রানে। এরপর মিচেল মার্শ, ট্রাভিড হেডদের ঝোড়ো ব্যাটিংয়ে সহজ ও দ্রুত জয় ছিনিয়ে নেয় অস্ট্রেলিয়া। মাত্র ৯.৪ ওভারে ১০৮ রান তুলে ৯ উইকেটের জয় পায় তারা।

এটি টি-টোয়েন্টি বিশ্বকাপে যৌথভাবে দ্রুত রান তাড়া করে জয়ের রেকর্ড। এর আগে ২০২৪ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রকে ৯.৪ ওভারে রান তাড়া করে হারিয়ে ছিল ইংল্যান্ডও।

অস্ট্রেলিয়ার জয়টি আসতে পারত ১০ উইকেটের ব্যবধানেই। তবে জয় থেকে ১৩ রান দূরত্বে ওপেনার হেড ১৯ বলে ৩২ রান করে ফিরে যাওয়ায় সেটা হয়ে উঠেনি। অধিনায়ক মিচেল মার্শ অপরাজিত থেকে যান ৩৩ বলে ৬৪ রান করে। তিন নম্বরে নামা জশ ইংলিশ অপরাজিত ছিলেন ৬ বলে ১২ রান এনে দিয়ে।

অস্ট্রেলিয়ার জয়ের পথ সহজ করেন বোলাররাই। এ ক্ষেত্রে এগিয়ে থাকবেন লেগ স্পিনার অ্যাডাম জাম্পা। ২১ রানে ৪ উইকেট শিকার করেছেন এ লেগ স্পিনার। পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার।

সংক্ষিপ্ত স্কোর
ওমান: ১০৪/১০, ১৬.২ ওভার (ওয়াসিম ৩২; জাম্পা ৪/২১, ম্যাক্সওয়েল ২/১৩)।
অস্ট্রেলিয়া: ১০৮/১, ৯.৪ ওভার (মার্শ ৬৪*, হেড ৩২; শাকিল ১/২৯)।
ফল: অস্ট্রেলিয়া ৯ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: অ্যাডাম জাম্পা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন