চুক্তি ছাড়াই বিপিএলে খেলেছে সিলেট-নোয়াখালী

স্পোর্টস রিপোর্টার

চুক্তি ছাড়াই বিপিএলে খেলেছে সিলেট-নোয়াখালী

বিপিএলে ফ্র্যাঞ্চাইজি বরাদ্দের পর বিসিবির সঙ্গে হয় চুক্তি। এরপরই সাধারণত দল গঠনের সুযোগ পায় দলগুলো। তবে বিপিএলের সবশেষ আসরে সেই নিয়ম মানেনি অংশগ্রহণকারী দুই দল সিলেট টাইটান্স ও নোয়াখালী এক্সপ্রেস। আজ সংবাদ সম্মেলনে বিষয়টি জানান বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ফাহিম সিনহা। এছাড়া একটি দল ছাড়া বাকিরা কেউ ব্যাংক গ্যারান্টির নিয়ম মানেনি বলেও জানান তিনি।

তাতে বিপিএলের জন্য তৈরি করা আইন বিসিবি নিজেই ভেঙেছে । ভবিষ্যতে এমন কোনো কিছু যাতে না হয়Ñএমনটাই নিশ্চিত করতে চান বিসিবি সভাপতি তামিম ইকবাল। তার কথায়, ‘এই সিস্টেমটা বন্ধ হতে হবে। এই সিস্টেমটা আমরা খুব কঠোরভাবে বন্ধ করব। আমাকে ধরতে হবে যদি এ ধরনের কোনো কিছু হয়। আমি যদি নিয়ম ভেঙে কোনো কিছু করি আর ওটার জন্য যদি ক্রিকেটার ও অন্যদের ভুগতে হয়, তাহলে আমাকে জবাবদিহির মধ্যে আসতে হবে।’

বিজ্ঞাপন

বিপিএলের সবচেয়ে বড় সমস্যা ফ্র্যাঞ্চাইজি বাছাই করাÑএমনটাই জানান তামিম ইকবাল। তার কথায়, ‘এখানে সমস্যা হলো ফ্র্যাঞ্চাইজি বাছাই। ফ্র্যাঞ্চাইজি বাছাই করাটাই বড় চ্যালেঞ্জ। যদি ফ্র্যাঞ্চাইজি ঠিক না থাকে, আর্থিকভাবে সচ্ছল না থাকে, পেমেন্ট ইস্যু না হয় তাহলে আপনি দেখেন ১৪ বছরে এই একটি টপিকই ১৪ বার উঠে এসেছে। টাকা পাচ্ছে না, টাকা দিচ্ছে না এটাই বড় টপিক।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...