বিসিবি নির্বাচন

বিসিবি নির্বাচনের খসড়া প্রকাশ, নেই সাবেক বোর্ডের হেভিওয়েটরা

স্পোর্টস রিপোর্টার

বিসিবি নির্বাচনের খসড়া প্রকাশ, নেই সাবেক বোর্ডের হেভিওয়েটরা

বিসিবি নির্বাচনে সাধারণত থাকেন ১৯২ ভোটার। তবে এবার সে সংখ্যা কমে এসেছে ১৮৪তে। আজ আসন্ন বিসিবি নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। ওই তালিকায় দেখা গেছে বিসিবির সব শেষ বোর্ডের পাঁচ পরিচালকের নাম। এছাড়া বেশ কজন সাবেক বিসিবি পরিচালক এবারের নির্বাচনে ভোটার হয়েছেন।

এবারের বিসিবি নির্বাচনে ক্যাটাগরি-১ ও ক্যাটাগরি-৩ থেকে মোট আটজন কাউন্সিলরের নাম জমা হয়নি। ক্যাটাগরি-১ থেকে কাউন্সিলর নাম জমা না হওয়া জেলাগুলো হলো মুন্সীগঞ্জ, হবিগঞ্জ, কুমিল্লা, কুড়িগ্রাম ও নীলফামারী। আর ক্যাটাগরি-৩ থেকে কাউন্সিলর নাম জমা হয়নি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশাল; ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া এবং বাংলাদেশ আনসার ও ভিডিপি থেকে। গত নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্বে থাকা ছিবগাতউল্লাহ এবার কাউন্সিলর হয়েছেন বাংলাদশ পুলিশ ক্রিকেট ক্লাব থেকে।

বিজ্ঞাপন

অ্যাডহক কমিটিতে থাকা ব্যারিস্টার রাশনা ইমাম, আতাহার আলী খান ও মির্জা সালমান ইস্পাহানি বিসিবি নির্বাচনে কাউন্সিলর হননি। বাকি আট সদস্যই কাউন্সিলর হয়েছেন। মিনহাজুল আবেদিন নান্নু ছাড়া সবাই কাউন্সিলর হয়েছেন ক্লাব ক্যাটাগরি থেকে। তিনি কাউন্সিলর হয়েছেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা থেকে।

বিসিবির সবশেষ বোর্ডের পরিচালকদের মধ্যে কাউন্সিলর হয়েছেন ফায়াজুর রহমান মিতু (উত্তরা ক্রিকেট ক্লাব), ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক (ধানমন্ডি স্পোর্টস ক্লাব), আবুল বাসার (প্রাইম দোলেশ্বর), আমজাদ হোসেন (ট্রাই স্টেট ক্রিকেটার্স) ও শাহনিয়ান তানিম (ঢাকা মেরিনার)। এছাড়া গত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়), দেবব্রত পাল (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়) ও আব্দুল্লাহ আল রেদোয়ান ফুয়াদ (জামালপুর ক্রীড়া সংস্থা) কাউন্সিলর হয়েছেন।

এছাড়া সাবেক পরিচালকদের মধ্যে কাউন্সিলর হয়েছেনÑসিলেট থেকে কাইয়ুম চৌধুরী, সালাউদ্দিন চৌধুরী (কাকরাইল বয়েজ ক্লাব), হানিফ ভূঁইয়া (ওরিয়েন্ট স্পোর্টস ক্লাব) ও আজিজ আল কায়সার টিটো (পারটেক্স)।

পাশাপাশি বিপিএলের দল ফরচুন বরিশালের কর্ণধার মিজানুর রহমান কাউন্সিলর হয়েছেন বরিশাল বিভাগ থেকে। বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থা থেকে কাউন্সিলর হয়েছেন সাবেক পেসার রুবেল হোসেন আর বিমান বাংলাদেশ এয়ারলাইনস থেকে কাউন্সিলর হয়েছেন সানোয়ার হোসেন। সাবেক ক্রিকেটার ক্যাটাগরিতে কাউন্সিলর হয়েছেন নাজিমউদ্দিন, নাফিস ইকবাল, তালহা জুবায়ের, নাঈম ইসলাম, সৈয়দ রাসেল, নাদিফ চৌধুরী, নাজমুল হোসেন, ডলার মাহমুদ, মাজহার উদ্দিন ও শামসুর রহমান শুভ।

সাবেক অধিনায়ক ক্যাটাগরিতে কাউন্সিলর হয়েছেন শফিকুল হক হীরা, গাজী আশরাফ হোসেন লিপু, খালেদ মাহমুদ সুজন, হাবিবুল বাশার ও মাহমুদউল্লাহ রিয়াদ।

আজ খসড়া ভোটার তালিকার ওপর আপত্তি গ্রহণ করবে নির্বাচন কমিশন। আর আগামীকাল প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা। এছাড়া আগামী ২০ ও ২১ মে মনোনয়নপত্র বিতরণ করবে নির্বাচন কমিশন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...