১৭ বছর পর লর্ডসে খেলবে বাংলাদেশ, সূচি প্রকাশ করল ইসিবি

১৭ বছর পর লর্ডসে খেলবে বাংলাদেশ, সূচি প্রকাশ করল ইসিবি

প্রায় ১৭ বছর পর আবারও ক্রিকেটের ‘মক্কা’ লর্ডসে টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। ২০২৭ সালের ২৮ মে ঐতিহাসিক এই ভেন্যুতে একমাত্র টেস্টে ইংল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ পুরুষ ও নারী দলের ২০২৭ সালের ইংল্যান্ড সফরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

সূচি অনুযায়ী, পুরুষ দলের সফরে থাকছে একটি মাত্র টেস্ট। এর মাধ্যমে দীর্ঘ বিরতির পর আবারও লর্ডসে খেলবে বাংলাদেশ। এর আগে ২০০৫ ও ২০১০ সালে এই মাঠে দুটি টেস্ট খেলেছিল টাইগাররা। সবশেষ লর্ডসে মাঠে নামার ১৭ বছর পর আবারও সেই ঐতিহাসিক মাঠে খেলার সুযোগ পাচ্ছেন নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাসরা।

অন্যদিকে, আগামী বছরের সেপ্টেম্বরে সীমিত ওভারের সিরিজ খেলতে ইংল্যান্ড সফরে যাবে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ৮ সেপ্টেম্বর নর্দাম্পটনে। এরপর ১০ সেপ্টেম্বর টন্টনে এবং ১২ সেপ্টেম্বর উরস্টারে অনুষ্ঠিত হবে বাকি দুটি ম্যাচ।

এরপর শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রথম ওয়ানডে হবে ১৭ সেপ্টেম্বর ব্রাইটনে। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২১ সেপ্টেম্বর ক্যান্টারবুরি এবং ২৪ সেপ্টেম্বর চেমসফোর্ডে।

একই সফরে বাংলাদেশ পুরুষ দলের জন্য লর্ডস টেস্ট এবং নারী দলের জন্য ইংল্যান্ডের বিপক্ষে পূর্ণাঙ্গ সীমিত ওভারের সিরিজ—দুই দলই অপেক্ষা করছে গুরুত্বপূর্ণ এক সফরের।

ইংল্যান্ড-বাংলাদেশ সিরিজ সূচি

২৮ মে-১ জুন ২০২৭, একমাত্র টেস্ট, লর্ডস, লন্ডন

নারী দলের টি-টোয়েন্টি সিরিজ

৮ সেপ্টেম্বর ২০২৭, প্রথম টি-টোয়েন্টি, নর্দাম্পটন

১০ সেপ্টেম্বর ২০২৭, দ্বিতীয় টি-টোয়েন্টি, টনটন

১২ সেপ্টেম্বর ২০২৭, তৃতীয় টি-টোয়েন্টি, উস্টার

নারী দলের ওয়ানডে সিরিজ

১৭ সেপ্টেম্বর ২০২৭, প্রথম ওয়ানডে, হোভ

২১ সেপ্টেম্বর ২০২৭, দ্বিতীয় ওয়ানডে, ক্যান্টারবারি

২৪ সেপ্টেম্বর ২০২৭, তৃতীয় ওয়ানডে, চেমসফোর্ড

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...