আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

স্বাধীনতা দিবস প্রদর্শনী ম্যাচের লাল ও সবুজ দল ঘোষণা

স্পোর্টস রিপোর্টার

স্বাধীনতা দিবস প্রদর্শনী ম্যাচের লাল ও সবুজ দল ঘোষণা

মহান স্বাধীনতা দিবসকে ঘিরে বিশেষ টি-টোয়েন্টি প্রদর্শনী ম্যাচ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ‘ইন্ডিপেনডেন্স ডে এক্সিবিশন ক্রিকেট ম্যাচ ২০২৬’ শিরোনামের এই ম্যাচে মুখোমুখি হবে লাল দল ও সবুজ দল।

আগামী ২৬ মার্চ সকাল ১০টা ৩০ মিনিটে শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-এ অনুষ্ঠিত হবে ম্যাচটি। স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি সাবেক ক্রিকেটারদের একত্র করার লক্ষ্যেই এই আয়োজন করেছে বোর্ড।

এরই মধ্যে দুই দলের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। সবুজ দলে রয়েছেন শাহরিয়ার নাফিস, জাভেদ ওমর বেলিম, হান্নান সরকার, নাদিফ চৌধুরী, ফয়সাল হোসেন ডিকেন্স, তুষার ইমরান, শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, মোহাম্মদ সেলিম, তালহা জুবায়ের, আনোয়ার হোসেন মনির, আব্দুর রাজ্জাক, হাসিবুল হোসেন শান্ত, জামাল উদ্দিন বাবু ও হাসানুজ্জামান ঝরু। দলের ম্যানেজার হিসেবে থাকছেন ফারুক আহমেদ এবং কোচের দায়িত্বে খন্দকার ওয়াহিদুল ঘনি।

লাল দলে জায়গা পেয়েছেন জাহাঙ্গীর আলম, মেহরাব হোসেন অপি, মোহাম্মদ আশরাফুল, নাসির উদ্দিন ফারুক, মোহাম্মদ রফিক, মোহাম্মদ এহসানুল হক, খালেদ মাহমুদ পাইলট, আনোয়ার হোসেন (উইকেটকিপার), তারেক আজিজ খান, মাহবুবুল আলম রবিন, ডলার মাহমুদ, ইলিয়াস সানি, মুশফিকুর রহমান বাবু ও সাজ্জাদ আহমেদ শিপন। দলটির ম্যানেজারের দায়িত্বে আছেন রকিবুল হাসান এবং কোচ হিসেবে থাকবেন মোহাম্মদ সারওয়ার ইমরান।

বিসিবি সবুজ দল— শাহরিয়ার নাফিস, জাভেদ ওমর বেলিম, হান্নান সরকার, নাদিফ চৌধুরী, ফয়সাল হোসেন ডিকেন্স, তুষার ইমরান, শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, মোহাম্মদ সেলিম, তালহা জুবায়ের, আনোয়ার হোসেন মনির, আব্দুর রাজ্জাক, হাসিবুল হোসেন শান্ত, জামাল উদ্দিন বাবু ও হাসানুজ্জামান ঝরু ।

বিসিবি লাল দল— জাহাঙ্গীর আলম, মেহরাব হোসেন অপি, মোহাম্মদ আশরাফুল, নাসির উদ্দিন ফারুক, মোহাম্মদ রফিক, মোহাম্মদ এহসানুল হক, খালেদ মাহমুদ পাইলট, আনোয়ার হোসেন (উইকেটকিপার), তারেক আজিজ খান, মাহবুবুল আলম রবিন, ডলার মাহমুদ, ইলিয়াস সানি, মুশফিকুর রহমান বাবু ও সাজ্জাদ আহমেদ শিপন।

বিজ্ঞাপন
Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন