আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় ডুসেনের

স্পোর্টস ডেস্ক

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় ডুসেনের

দক্ষিণ আফ্রিকান ব্যাটার রসি ভ্যান ডার ডুসেন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন। ৩৭ বছর বয়সে তিনি এমন সিদ্ধান্তের কথা জানান। আন্তর্জাতিক ক্রিকেট না খেললেও ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলা চালিয়ে যাবেন বলে ঘোষণা দিয়েছেন।

নিজের বিদায়ী বার্তায় ডুসেন বলেন, ‘দক্ষিণ আফ্রিকার ভবিষ্যৎ প্রজন্মের ক্রিকেটারদের কোচ ও মেন্টর হিসেবে দারুণ কিছু উপহার দিতে চাই। প্রোটিয়া জার্সি পরা আমার কাছে দারুণ কিছু ছিল। এটা আমার জীবনের জন্য দারুণ সম্মানের।’

বিজ্ঞাপন

২০১৮ সালে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে দক্ষিণ আফ্রিকার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তার পথচলা শুরু। এ সময় তিন সংস্করণে খেলেছেন ১৪৬ ম্যাচ। তিন সংস্করণে তার ব্যাটে এসেছে ছয় সেঞ্চুরি ও ৩৩ হাফ সেঞ্চুরি; করেছেন ৪৯৭০ রান।

তার বিদায়ে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার প্রধান নির্বাহী ফোলেটসি মোসেকি বলেন, ‘রসি দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে দারুণ কিছু মুহূর্ত উপহার দিয়েছে। সতীর্থ, প্রতিপক্ষ ও সমর্থকদের কাছ থেকে দারুণ সম্মান অর্জন করেছে। দক্ষিণ আফ্রিকাকে সার্ভিস দেওয়ায় তাকে ধন্যবাদ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...