আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বিসিবি নির্বাচনে অনিয়ম, বুলবুলকে তলব তদন্ত কমিটির

স্পোর্টস রিপোর্টার

বিসিবি নির্বাচনে অনিয়ম, বুলবুলকে তলব তদন্ত কমিটির

বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে তদন্ত কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এই তদন্ত কমিটিতে সাক্ষাৎকারের জন্য বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে ডাকা হয়েছে। তবে কবে নাগাদ তাকে ডাকা হয়েছে—সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানা যায়নি। তদন্ত কমিটি সূত্রে জানা গেছে, তাকে ডাকা হয়েছে। তবে কবে ডাকা হয়েছে, সেটা জানাতে অপারগতা প্রকাশ করেছেন।

অন্য এক সূত্রে জানা গেছে, আগামী ৪ এপ্রিলের পর তদন্ত কমিটির মুখোমুখি হতে চান আমিনুল ইসলাম বুলবুল। বর্তমানে দেশের বাইরে থাকা আমিনুল ইসলাম বুলবুলের দেশে ফেরার কথা ছিল ২৬ মার্চ। তবে এসিসির বৈঠকে অংশ নিয়ে একেবারে দেশে ফিরবেন বলে জানা গেছে। সেটা কবে নাগাদ ফিরবেন, তা এখনো নিশ্চিত নয়। এরপরেই তদন্ত কমিটির মুখোমুখি হতে চান আমিনুল ইসলাম বুলবুল।

বিজ্ঞাপন

এর আগে বিসিবির পাঁচ পরিচালক তদন্ত কমিটির মুখোমুখি হয়েছেন। এছাড়া সবশেষ বিসিবি নির্বাচনে অংশ নেওয়া বেশ কয়েকজন ইতোমধ্যে সাক্ষাৎকার দিয়েছেন তদন্ত কমিটিতে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন