ইনজুরিতে মুশফিক, সিলেট টেস্টে খেলবেন তো?

ইনজুরিতে মুশফিক, সিলেট টেস্টে খেলবেন তো?

আঙুলে চোটের কারণে ঢাকা টেস্ট থেকে বাদ পড়েছেন মুশফিকুর রহিম। তবে সিলেট টেস্টে তাকে পুরোপুরি ফিট অবস্থায় পাওয়া যাবে বলে জানিয়েছে বিসিবির মেডিকেল ডিপার্টমেন্ট।

বিজ্ঞাপন

গতকাল নেটে ব্যাটিং অনুশীলনের সময় আঙুলে চোট পান মুশফিক। নেট বোলারের একটি বল সরাসরি মুশফিকের হাতে এসে লাগলে ব্যথা পেয়ে সঙ্গে সঙ্গেই নেটের পাশে বসে পড়েন তিনি। নেটের বাইরে জাতীয় দলের ফিজিও বায়েজীদুল ইসলামের তত্ত্বাবধানে শুশ্রুষা চলে তার।

ব্যথা পাওয়ার পর আর ব্যাটিং করেননি মুশফিক। মিনিট বিশেক একাডেমি মাঠে শুশ্রুষা শেষে ডানহাতের তজর্নীতে টেপ পেঁচিয়ে ফিরে গেছেন ড্রেসিংরুমে। পরে এক্সরে করে তেমন গুরুতর কিছু পাওয়া যায়নি। কিন্তু হাতের ব্যথা পুরোপুরি সেরে না ওঠায় মুশফিককে এই ম্যাচের দলে রাখেনি টিম ম্যানেজমেন্ট।

মুশফিকের চোটের সর্বশেষ অবস্থা সম্পর্কে বিসিবির ফিজিও বায়েজীদুল ইসলাম আজ এক ভিডিও বার্তায় বলেছেন, ‘মুশফিকুর রহিম ডান হাতের তর্জনিতে ব্যথা পেয়েছে। পরবর্তী সময় থেকে সে আমাদের পর্যবেক্ষণে ছিল। আজ সকাল পর্যন্ত যথেষ্ট উন্নতি হয়নি। এটা একটা কনটিউশন (থেঁতলে যাওয়া) ইনজুরি। আমরা আশা করছি, আগামী তিন দিনের মধ্যে এটা ঠিক হয়ে যাবে। পরের টেস্টে খেলতে পারবে।’

আগামী ৫ নভেম্বর সিলেটে শুরু হবে দ্বিতীয় টেস্ট।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন