বিসিবি থেকে সম্মাননা পাচ্ছেন পেসার রুবেল

স্পোর্টস রিপোর্টার

বিসিবি থেকে সম্মাননা পাচ্ছেন পেসার রুবেল

বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অসামান্য অবদান রেখেছেন রুবেল হোসেন। তার স্বীকৃতিস্বরূপ বিসিবির কাছ থেকে এবার সম্মাননা পাচ্ছেন এই তারকা পেসার। আজ সোমবার নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচের আগে রুবেলের হাতে সম্মাননা স্মারক তুলে দেবে বিসিবি। খবরটি নিশ্চিত করেছে বিসিবি।


কদিন আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন রুবেল। দীর্ঘদিন মাঠের বাইরে থাকায় মাঠ থেকে অবসরে যেতে পারেননি। আর এ কারণে রুবেলকে এবার মাঠ থেকে বিদায় দেওয়ার পরিকল্পনা নিয়েছে বিসিবি। তার বিদায়কে আরো স্মরণীয় করে রাখতে চাইছে বিসিবি। বিসিবি সভাপতি তামিম ইকবাল তাকে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানান।

বিজ্ঞাপন

২০২১ সালে শেষবার লাল-সবুজ জার্সি গায়ে খেলেছেন রুবেল। এরপর ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে গেলেও আন্তর্জাতিক ক্রিকেটে ছিলেন অনুপস্থিত। ২০০৯ সালে আন্তর্জাতিক অভিষেকের পর ওয়ানডেতে ১২৯, টেস্টে ৩৬ ও টি-টোয়েন্টিতে ২৮ উইকেট নিয়েছেন। টেস্ট ও ওয়ানডেতে তার একটি করে ফাইফার রয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও ঘরোয়াতে খেলে যেতে চান রুবেল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন