হোয়াইটওয়াশে চোখ ড্যারেন স্যামির

হোয়াইটওয়াশে চোখ ড্যারেন স্যামির

দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার উপরের দিকে ওঠার লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের। আর এ লক্ষ্য অর্জনে দুই ম্যাচেই জয় চায় ক্যারিবীয়রা। সম্প্রতি দলের প্রধান কোচ ড্যারেন স্যামি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এ প্রত্যাশার কথা জানান।

চলতি মাসের শেষদিকে দুই টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ। সফর সামনে রেখে বুধবার দল ঘোষণা করেছে ক্যারিবীয় ক্রিকেট বোর্ড। এরপরই নিজেদের পরিকল্পনা ও লক্ষ্যের কথা তুলে ধরে কোচ ড্যারেন স্যামি বলেন, ‘এই সিরিজ ২-০ ব্যবধানে জিততে পারলে আমরা সে লক্ষ্যের আরো কাছে পৌঁছাতে পারব। বাংলাদেশের মাটিতে তাদের বিপক্ষে খেলা চ্যালেঞ্জিং হবে, আর আমরা সেই চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত।’

বিজ্ঞাপন

বর্তমানে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ নিয়ে ব্যস্ত থাকা স্যামি বাংলাদেশের বিপক্ষে কঠিন লড়াইয়ের প্রত্যাশা করে বলেন, ‘বাংলাদেশের মাঠে তাদের বিপক্ষে খেলা চ্যালেঞ্জিং হবে। আমরা সেই চ্যালেঞ্জ মোকাবিলা করতে প্রস্তুত।’

২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে এখন পর্যন্ত ১২টি ম্যাচ খেলেছে ওয়েস্ট ইন্ডিজ। এর মধ্যে মাত্র দুই জয়, আট হার ও দুই ড্র নিয়ে পয়েন্ট তালিকার অষ্টম স্থানে রয়েছে তারা। দলটির পয়েন্ট অর্জনের হার ২০.৮৩ শতাংশ। অন্যদিকে ৫৫.৫৬ শতাংশ পয়েন্ট অর্জনের হার নিয়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশ। দুদলের পয়েন্ট ও অবস্থানের ব্যবধান স্পষ্ট হলেও বাংলাদেশের কন্ডিশনে লড়াই যে সহজ হবে নাÑসে বিষয়ে পুরোপুরি সচেতন ক্যারিবীয় কোচ।

পেসার আলজারি জোসেফ নাম প্রত্যাহার করে নিয়েছেন নিজেই। দুর্দান্ত ফর্মে থাকা সাদা বলের দুই ফরম্যাটের অধিনায়ক শাই হোপ পেয়েছেন বিশ্রাম। আর ১৫ সদস্যের দলে প্রথমবার জায়গা পেয়েছেন কেভিন উইকহ্যাম।

আগামী ১৮ অক্টোবর ঢাকায় পা রাখার পর একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ক্যারিবীয়রা। এরপর ২৮ অক্টোবর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্টটি শুরু হবে ৫ নভেম্বর সিলেটে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার সম্ভাবনা ধরে রাখতে বাংলাদেশের জন্যও যেমন সিরিজটি গুরুত্বপূর্ণ, তেমনি এ সফরে নিজেদের সেরাটা দিয়ে পয়েন্ট টেবিলের অবস্থান বদলাতে চাইবে ওয়েস্ট ইন্ডিজ।

ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দল

রোস্টন চেজ (অধিনায়ক), জোমেল ওয়ারিকান (সহ-অধিনায়ক), জশুয়া বিশপ, জন ক্যাম্পবেল, তেজনারায়ণ চন্দরপল, জশুয়া ডা সিলভা (উইকেটকিপার), জাস্টিন গ্রিভস, কাভেম হজ, আমির জাঙ্গু (উইকেটকিপার), শামার জোসেফ, ব্রেন্ডন কিং, কেমো পল, কেমার রোচ, জেইডেন সিলস ও কেভিন উইকহ্যাম।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন