চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার

চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার

চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকায় বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ ছায়েদুর রহমানের (৫৫) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

বুধবার রাত আনুমানিক ৯টার দিকে নগরীর উত্তর আগ্রাবাদের রমনা আবাসিক এলাকার নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

ব্যাংক সূত্রে জানা যায়, বুধবারও তিনি বাংলাদেশ ব্যাংকে অফিস করেছিলেন। সন্ধ্যায় ৬টায় তিনি একটি অফিসিয়াল সভায়ও অংশ নেন। সেসময় তার মানসিক অবস্থা অত্যন্ত স্বাভাবিক ও উৎফুল্ল ছিল। প্রায় দুই বছর আগে তিনি যুগ্ম পরিচালক পদে উন্নীত হন।

পারিবারিক সূত্রে জানা যায়, সন্ধ্যায় তার স্ত্রী নাতিকে নিয়ে ডাক্তারের কাছে যান। যাওয়ার সময় ছায়েদুর রহমান তাকে ফোনে দ্রুত বাড়ি চলে আসতে বলেন। পরবর্তীতে স্ত্রী ঘরে ফিরে স্বামীকে ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান। স্বজনদের থেকে সংবাদ পেয়ে হালিশহর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

ব্যক্তিগত জীবনে ছায়েদুর রহমান তিন কন্যার জনক। তার জ্যেষ্ঠ কন্যা পেশায় প্রকৌশলী এবং সর্বকনিষ্ঠ কন্যা এমবিবিএস-এ অধ্যয়নরত, যারা উভয়েই ঢাকায় অবস্থান করছেন। মেজ কন্যা পেশায় চিকিৎসক এবং বর্তমানে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নিয়োজিত রয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হালিশহর থানার ওসি জয়নাল আবেদিন মণ্ডল জানান, খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। বিষয়টি নিয়ে আইনগত তদন্ত শুরু হয়েছে এবং প্রাথমিক অনুসন্ধান শেষে বিস্তারিত জানানো সম্ভব হবে।

এআরবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন