রাঙ্গামাটিতে ৯ রোহিঙ্গা আটক

রাঙ্গামাটিতে ৯ রোহিঙ্গা আটক

রাঙ্গামাটির লংগদুতে যৌথ অভিযানে মাইনীমুখ বাজার থেকে ৯ রোহিঙ্গাকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বিজ্ঞাপন

বুধবার সকালে রাঙ্গামাটি থেকে স্পিডবোট রিজার্ভ করে ১২ জন লংগদুর উদ্দেশে এসে মাইনীমুখ বাজারে অবস্থান করেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

আটক পাঁচজন নিজেদের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প থেকে বের হয়ে আসার কথা স্বীকার করে নিজেদের রোহিঙ্গা বলে দাবি করেন। বাকি ৪ জন নিজেদের বাংলাদেশি দাবি করলেও সন্দেহজনক হিসেবে ৯ জনকেই লংগদু থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

আটক সবাইকে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন লংগদু থানার ওসি তদন্ত স্বরজিৎ দে।

এআরবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন