বিশ্বকাপের ফাইনাল মানেই দুই সেরা দলের মুখোমুখি লড়াই। একদিকে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, অন্যদিকে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। মাঠের লড়াই শুরুর আগেই পরিসংখ্যান বলছে দুদলের শক্তি-দুর্বলতার ভিন্ন গল্প। কোথাও আক্রমণে এগিয়ে আর্জেন্টিনা, কোথাও রক্ষণে অপ্রতিরোধ্য স্পেন। ফাইনালের আগে একনজরে দুদলের গুরুত্বপূর্ণ সংখ্যাগুলো দেখে নেওয়া যাক।
১৯
চলতি বিশ্বকাপে আর্জেন্টিনার মোট গোল ১৯
১৩
চলতি বিশ্বকাপে স্পেনের মোট গোলসংখ্যা ১৩
১৩
চার বছর আগে সৌদি আরবের কাছে হারের পর থেকে বিশ্বকাপে টানা ১৩ ম্যাচে অন্তত দুটি করে গোল করেছে লিওনেল স্কালোনির দল।
১৩.৩
চলতি আসরে স্পেনের প্রত্যাশিত গোল ১৩.৩
৫
চলতি বিশ্বকাপে বক্সের বাইরে থেকে পাঁচ গোল করেছে আর্জেন্টিনা। যেখানে স্পেনের গোল ০।
৭
চলতি আসরে আর্জেন্টিনা হজম করেছে মোট সাত গোল।
১
ফাইনালে উঠার পথে স্পেন হজম করেছে মোটে এক গোল।
২.১
বিশ্বকাপে স্পেনের রক্ষণের সুযোগের মান মাত্র ২.১, যা টুর্নামেন্টে সর্বনিম্ন। অর্থাৎ, স্প্যানিশ ডিফেন্সের সঙ্গে প্রতিপক্ষ পেরে ওঠেনি।
২০৯
ফাইনালে ওঠার পথে আর্জেন্টিনা ও স্পেনের মোট ড্রিবল প্রচেষ্টা ২০৯টি।
৯০
দুদলই খুব বেশি ড্রিবলনির্ভর নয়। তবে ব্যতিক্রম লিওনেল মেসি ও লামিন ইয়ামাল। ফাইনালের দুদলের মোট ২০৯ ড্রিবলের মধ্যে ৯০টিই এসেছে এ দুই তারকার পা থেকে।
১৩
প্রথম চার ম্যাচে আর্জেন্টিনার ওপেন প্লে ক্রস ১৩টি
৫১
শেষ তিন ম্যাচে আর্জেন্টিনার ওপেন প্লে ক্রস ৫১টি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

