পরিসংখ্যানে স্পেন-ফ্রান্স ম্যাচের সব রেকর্ড

স্পোর্টস ডেস্ক

পরিসংখ্যানে স্পেন-ফ্রান্স ম্যাচের সব রেকর্ড

ইউরোপীয় ফুটবলের দুই পরাশক্তি স্পেন ও ফ্রান্সের মধ্যকার সেমিফাইনাল ম্যাচটি মাঠের লড়াই ছাপিয়ে রূপ নিয়েছিল রেকর্ড ভাঙা-গড়ার খেলায়, যেখানে শেষ হাসি হাসে লুইস দে লা ফুয়েন্তের দল। ২-০ গোলের জয়ে ফাইনালে ওঠার সঙ্গে পরিসংখ্যানের পাতায় একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছে স্পেন। অন্যদিকে, ফরাসিদের জন্য ম্যাচটি ছিল চরম হতাশার এক দলিল।
ম্যাচটির খুঁটিনাটি ও পরিসংখ্যানগত অদলবদল দেখে নেওয়া যাক একনজরেÑ


রক্ষণভাগের ইস্পাতকঠিন দৃঢ়তায় স্পেন বিশ্বকাপের ইতিহাসে প্রথম দল হিসেবে এক আসরে ৬ ম্যাচে ‘ক্লিন শিট’ রাখার অনন্য কীর্তি গড়ে।

বিজ্ঞাপন


স্পেন দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠার গৌরব অর্জন করল। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় শিরোপা জয়ের পর আবার বিশ্বমঞ্চের ফাইনালের টিকিট নিশ্চিত করল তারা।


স্পেনের সামনে এখন ইতিহাস গড়ার হাতছানি। তারা যদি এবার বিশ্বকাপ জেতে, তবে বর্তমান ইউরো চ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপ জেতা দল হবে দ্বিতীয়বারের মতো। এর আগে এই কীর্তি গড়েছিল তারাÑইউরো ২০০৮ জয়ের পর ২০১০ বিশ্বকাপ জেতে স্পেন। পশ্চিম জার্মানি ইউরো ১৯৭২ জয়ের পর ১৯৭৪ বিশ্বকাপ ঘরে তুলেছিল। এবার জিতলে তারা জার্মানিকে ছাড়িয়ে যাবে।


সব ধরনের প্রতিযোগিতার নকআউট পর্বে ফ্রান্সের বিপক্ষে সর্বশেষ পাঁচবারের দেখায় চারটিতেই জিতেছে স্পেন। এ সময়ে স্পেনের একমাত্র হারটি ছিল ২০২১ সালে উয়েফা নেশনস লিগের ফাইনালে।


ম্যাচের ২২তম মিনিটে মিকেল ওইয়ারসাবাল পেনাল্টি থেকে গোল করে এই বিশ্বকাপে নিজের পঞ্চম গোলটি করেন। এর মাধ্যমে তিনি এক আসরে ৫ বা তার বেশি গোল করা স্পেনের মাত্র তৃতীয় ফুটবলার হিসেবে এলিট ক্লাবে প্রবেশ করলেন। এর আগে এই কীর্তি গড়েছিলেন ২০১০ বিশ্বকাপে ডেভিড ভিয়া (৫ গোল) এবং ১৯৮৬ বিশ্বকাপে এমিলিও বুত্রাগেনিও (৫ গোল)।


ম্যাচের ৫৮তম মিনিটে গোল করে বিরল এক কীর্তিতে নাম লেখান পেদ্রো পোরো। গত ৬০ বছরে এক আসরের বিশ্বকাপের নকআউট পর্বে একাধিক গোল করা মাত্র পঞ্চম ডিফেন্ডার তিনি।

১০


বিশ্বকাপের নকআউট পর্বে স্পেনের দুর্দান্ত ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। ২০০৬ বিশ্বকাপের শেষ ষোলোতে ফ্রান্সের কাছে হারের পর থেকে নকআউটে টানা ১০ ম্যাচে অপরাজিত তারা। এই সময়ে স্পেন জিতেছে ৮টি ম্যাচ, ড্র করে ২টি।


ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে এই ম্যাচে একবারও লক্ষ্যে শট রাখতে পারেননি। বিশ্বকাপে তার সর্বশেষ ৯ ম্যাচের মধ্যে এই প্রথম এমনটি ঘটল। এর আগে শেষবার ২০২২ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে লক্ষ্যে কোনো শট রাখতে পারেননি এই ফরাসি তারকা।

২-০


স্পেনের কাছে এই হারের ব্যবধান বিশ্বকাপের নকআউট পর্বে ১৯৮৬ সালের পর ফ্রান্সের সবচেয়ে বড় পরাজয়। এর আগে ১৯৮৬ বিশ্বকাপের সেমিফাইনালে পশ্চিম জার্মানির কাছে ২-০ গোলে হেরেছিল ফরাসিরা। এরপর আর নকআউট পর্বে এতবড় ব্যবধানে হারতে হয়নি তাদের।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন