স্পেনের কাছে হেরে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জেতা হলো না আর্জেন্টিনার। এই হৃদয় ভাঙা হারের পর লিওনেল মেসিদের পাশে দাঁড়ালেন আর্জেন্টিনার সাবেক মিডফিল্ডার অ্যাঞ্জেল ডি মারিয়া। তিনি বলেছেন, বিশ্বকাপে মেসিরা যে পারফরম্যান্স শো করল, সেটি নিয়ে পুরো আর্জেন্টিনা গর্বিত। লিওনেল মেসিদের দলকে নিয়ে গর্বিত পুরো আর্জেন্টিনা। ২০২২ কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের সদস্য ছিলেন ডি মারিয়াও।
গত কোপা আমেরিকা খেলে ফুটবল থেকে বিদায় নিয়েছেন তিনি। স্পেনের কাছে ফাইনাল ম্যাচ হারের পর এক বার্তায় ডি মারিয়া বলেন, ‘দেশ তোমাদের নিয়ে গর্বিত। বিশ্বকাপে তোমরা যে ভালোবাসা ও আবেগ দেখিয়েছ, সেটা দেশকে আবার ঐক্যবদ্ধ করেছে। তোমরা ইতিহাস গড়েছ, তোমরা কিংবদন্তি এবং তোমাদের কাছ থেকে কেউ কিছু কেড়ে নিতে পারবে না।’ তিনি আরো বলেন, ‘আমাদের দেশে ইতিহাসের সেরা জাতীয় দল তোমরাই। (ফিনালিস্সিমাসহ) টানা পাঁচটি ফাইনাল, কেউ এটা তোমাদের কাছ থেকে কেড়ে নিতে পারবে না। সবকিছুর জন্য তোমাদের ধন্যবাদ। তোমাদের সবাইকে আমি ভালোবাসি।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

