মুখ ঢেকে লাল কার্ডে নিষিদ্ধ আলমিরন, তবে বেঁচে গেলেন বেলিংহ্যাম

স্পোর্টস ডেস্ক

মুখ ঢেকে লাল কার্ডে নিষিদ্ধ আলমিরন, তবে বেঁচে গেলেন বেলিংহ্যাম

ফুটবল মাঠে মুখ ঢেকে কথা বলা বন্ধে ফিফার নতুন নিয়ম নিয়ে শুরুতেই বিতর্কের ঝড় উঠেছে। নিয়ম লঙ্ঘনের দায়ে প্যারাগুয়ের ফরোয়ার্ড মিগেল আলমিরন লাল কার্ড দেখে এক ম্যাচ নিষিদ্ধ হলেও, একই অপরাধ করে পার পেয়ে গেছেন ইংল্যান্ডের তারকা মিডফিল্ডার জুড বেলিংহ্যাম।

গত শনিবার তুরস্কের বিপক্ষে ম্যাচে মুখে হাত দিয়ে কথা বলায় প্রথম ফুটবলার হিসেবে লাল কার্ড দেখেন আলমিরন। পরবর্তীতে ফিফা তাকে এক ম্যাচের নিষেধাজ্ঞা দেয়। অথচ মঙ্গলবার ঘানার বিপক্ষে গোলশূন্য ড্রয়ের ম্যাচে বেলিংহ্যামকে পেনাল্টি বক্সে প্রতিপক্ষ খেলোয়াড় এবং হাফটাইমের আগে ঘানার কোচ কার্লোস কুইরোজের সঙ্গে মুখে হাত দিয়ে তর্ক করতে দেখা যায়।

বিজ্ঞাপন

আলমিরনের ক্ষেত্রে তুরস্কের খেলোয়াড়রা রেফারিকে সতর্ক করায় শাস্তি মিললেও, বেলিংহ্যামের বিরুদ্ধে ঘানার কেউ অভিযোগ করেনি। নিয়ম বজায় রাখার দায়িত্ব রেফারির হলেও বেলিংহ্যামের পার পেয়ে যাওয়া ফিফার আইনের ধারাবাহিক ও সবার জন্য সমান প্রয়োগ নিয়ে বড় প্রশ্ন তুলেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন