নকআউটের লড়াই শুরু আজ, মাঠে নামছে সেরা ৩২ দল

নকআউটের লড়াই শুরু আজ, মাঠে নামছে সেরা ৩২ দল

গ্রুপ পর্বের ৭২ ম্যাচের লড়াই শেষে পর্দা নেমেছে ২০২৬ ফিফা বিশ্বকাপের প্রথম অধ্যায়ের। এবার শুরু হচ্ছে শিরোপার আসল যুদ্ধ—রাউন্ড অব ৩২। আজ দিবাগত রাত থেকে শুরু হবে নকআউট পর্ব, যেখানে হারলেই বিদায় নিতে হবে বিশ্বকাপ থেকে।

বিজ্ঞাপন

নকআউট পর্বের প্রথম ম্যাচে আজ বাংলাদেশ সময় রাত ১টায় মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও কানাডা। আগামীকাল সোমবার রাত ১১টায় মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, প্রতিপক্ষ জাপান।

২৯ জুন রাত ২টা ৩০ মিনিটে জার্মানির প্রতিপক্ষ প্যারাগুয়ে। ৩০ জুন দিন সকাল ৭টায় নেদারল্যান্ডস খেলবে মরক্কোর বিপক্ষে। রাত ১১টায় আইভরি কোস্টের মুখোমুখি হবে নরওয়ে।

৩০ জুন রাত ৩টায় ফ্রান্সের প্রতিপক্ষ সুইডেন। ১ জুলাই সকাল ৭টায় মেক্সিকো খেলবে ইকুয়েডরের বিপক্ষে। রাত ১০টায় ইংল্যান্ডের সামনে থাকবে ডিআর কঙ্গোর চ্যালেঞ্জ।

১ জুলাই রাত ২টায় বেলজিয়ামের প্রতিপক্ষ সেনেগাল। ২ জুলাই সকাল ৬টায় স্বাগতিক যুক্তরাষ্ট্র খেলবে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে।

২ জুলাই রাত ১টায় স্পেনের প্রতিপক্ষ অস্ট্রিয়া। ৩ জুলাই ভোর ৫টায় হবে ইউরোপের দুই শক্তিশালী দল পর্তুগাল ও ক্রোয়েশিয়ার লড়াই। সকাল ৯টায় মুখোমুখি হবে সুইজারল্যান্ড ও আলজেরিয়া।

৩ জুলাই রাত ১২টায় অস্ট্রেলিয়া খেলবে মিশরের বিপক্ষে। নকআউট পর্বের শেষ দিন, ৪ জুলাই ভোর ৪টায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতিপক্ষ ইতিহাস গড়ে শেষ ৩২-এ ওঠা কেপ ভার্দে। একই দিন সকাল ৭টা ৩০ মিনিটে শেষ ম্যাচে মুখোমুখি হবে কলম্বিয়া ও ঘানা।

রাউন্ড অব ৩২-এর সবগুলো ম্যাচই নকআউট ভিত্তিতে অনুষ্ঠিত হবে। অর্থাৎ নির্ধারিত সময়ে সমতা থাকলে খেলা গড়াবে অতিরিক্ত সময়ে, প্রয়োজন হলে ম্যাচের ভাগ্য নির্ধারণ হবে টাইব্রেকারে।


রাউন্ড অব ৩২-এর সূচি


রাউন্ড অব থার্টি টু

তারিখ ম্যাচ ভেন্যু বাংলাদেশ সময়

২৮ জুন, দক্ষিণ আফ্রিকা-কানাডা

লস অ্যাঞ্জেলেস, রাত ১টা

২৯ জুন, ব্রাজিল-জাপান

হিউস্টন, রাত ১১টা

২৯ জুন, জার্মানি-প্যারাগুয়ে

বোস্টন, রাত ২টা ৩০ মি.

৩০ জুন, নেদারল্যান্ডস-মরক্কো

মন্তেরেই, সকাল ৭টা

৩০ জুন, আইভরি কোস্ট-নরওয়ে

ডালাস, রাত ১১টা

৩০ জুন, ফ্রান্স-সুইডেন

নিউ ইয়র্ক-নিউ জার্সি, রাত ৩টা

১ জুলাই, মেক্সিকো-ইকুয়েডর

মেক্সিকো সিটি, সকাল ৭টা

১ জুলাই, ইংল্যান্ড-ডিআর কঙ্গো

আটলান্টা, রাত ১০টা

১ জুলাই, বেলজিয়াম-সেনেগাল

সিয়াটল, রাত ২টা

২ জুলাই, যুক্তরাষ্ট্র-বসনিয়া

সান ফ্রান্সিসকো, সকাল ৬টা

২ জুলাই, স্পেন-অস্ট্রিয়া,

লস অ্যাঞ্জেলেস, রাত ১টা

৩ জুলাই, পর্তুগাল-ক্রোয়েশিয়া

টরন্টো, ভোর ৫টা

৩ জুলাই, সুইজারল্যান্ড-আলজেরিয়া

ভ্যাঙ্কুভার, সকাল ৯টা

৩ জুলাই, অস্ট্রেলিয়া-মিসর

ডালাস, রাত ১২টা

৪ জুলাই, আর্জেন্টিনা-কেপ ভার্দে

মিয়ামি, ভোর ৪টা

৪ জুলাই, কলম্বিয়া-ঘানা

কানসাস, সকাল ৭টা ৩০ মি.

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...