যুদ্ধের শুরুর দিকে বোমারু বিমানের তিন পাইলটকে আটক করার জন্য কাতারের বিরুদ্ধে অভিযোগ করেছে ইরান। দেশটি এ ব্যাপারে হস্তক্ষেপের জন্য আন্তর্জাতিক রেড ক্রস কমিটির প্রতি আহ্বান জানিয়েছে। খবর নিউ ইয়র্ক টাইমসের।
শনিবার ইরানি গণমাধ্যমে প্রকাশিত এক চিঠিতে বৈশ্বিক সাহায্য সংস্থাটিকে এই তথ্য জানান কমান্ডার জেনারেল সৈয়দ মোহাম্মদ বাঘেরজাদেহ। তিনি ইরানের সশস্ত্র বাহিনীর নিখোঁজ সদস্যদের জন্য গঠিত অনুসন্ধান কমিটির কমান্ডার।
বাঘেরজাদেহ বলেন, যুদ্ধ শুরু হওয়ার কয়েকদিন পর, ২ মার্চ একটি অভিযানে পাইলটরা এসইউ-২৪ যুদ্ধবিমান চালাচ্ছিলেন, পরবর্তীতে ‘শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থার’ আঘাতে বিমানগুলো ক্ষতিগ্রস্ত হলে, পাইলটরা বিমান থেকে বেরিয়ে আসেন।
তিনি দাবি করেন, পাইলটরা বেঁচে গেলেও কাতার কর্তৃপক্ষের হাতে ধরা পড়েন। তিনি তিনজনেরন জনের নাম জাভাদ সালেহি, আব্দুলমাজিদ দাশতিয়ান এবং ওমরান বেহরাভেশিয়ান বলে উল্লেখ করেন। তিনি আরো জানান, চতুর্থ পাইলট মাজিদ কাজেমী মারা গেছেন।
রেড ক্রস এবং কাতার সরকারের একজন মুখপাত্রের কাছে নিউ ইয়র্ক টাইমস মন্তব্যের অনুরোধ করলে তারা সাড়া দেননি।
জেনারেল বাঘেরজাদেহর চিঠিটিই সুস্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে, তিন পাইলটের সাথে কী ঘটেছে বলে ইরান বিশ্বাস করে। শনিবারের চিঠির আগে, ইরানি কর্তৃপক্ষ জানিয়েছিল যে ওই ব্যক্তিদের ভাগ্য অজানা।
কাতার যুক্তরাষ্ট্রের একটি অন্যতম ঘনিষ্ঠ মিত্র রাষ্ট্র এবং তাদের দেশে আমেরিকান সামরিক ঘাঁটি রয়েছে। উল্লেখ্য, গত ২ মার্চ দেশটি জানিয়েছিল যে, তাদের বিমানবাহিনী দুটি ইরানি এসইউ-২৪ বোমারু বিমান ভূপাতিত করেছে।
জেনারেল বাঘেরজাদেহ লিখেছেন, কাতার বন্দিদের তাদের পরিবার বা তাদের মামলার দায়িত্বে থাকা কর্মকর্তাদের সাথে দেখা করতে বা কথা বলতে দেয়নি। তিনি রেড ক্রসকে পাইলটদের সাথে দেখা করতে, তাদের অবস্থা তদন্ত করতে এবং যত তাড়াতাড়ি সম্ভব তাদের মুক্তির ব্যবস্থা করতে আহ্বান জানিয়েছেন।
এমএমআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


