বিশ্বকাপের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে মাঠে নামার আগে নতুন সমীকরণের মুখোমুখি ব্রাজিল। মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে ড্র করে পয়েন্ট হারানোর পর, সেলেসাওদের পরবর্তী লক্ষ্য এখন হাইতি। নক-আউটের টিকিট নিশ্চিত করতে ফিলাডেলফিয়ার এই ম্যাচে জয় ছাড়া ভিন্ন কিছু ভাবছে না পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
ম্যাচের আগে বড় স্বস্তি হয়ে এসেছে তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়রের মাঠে ফেরা। চোট কাটিয়ে বেস ক্যাম্পে হালকা রানিং ও বল পায়ে অনুশীলন শুরু করেছেন তিনি। তবে মেডিকেল টিমের কড়া সতর্কবার্তা থাকায় দলের প্রধান তারকাকে নিয়ে তাড়াহুড়ো করতে নারাজ কোচ। হাইতির বিপক্ষে মাঠে নামিয়ে চোটের ঝুঁকি বাড়াতে চায় না সেলেসাও ম্যানেজমেন্ট।
ফলে, গুরুত্বপূর্ণ এই ম্যাচে নেইমারকে ছাড়াই মাঠে নামার রণকৌশল সাজাতে হচ্ছে ব্রাজিলকে। মহাতারকাকে বেঞ্চে রেখে আক্রমণভাগের অন্য ফুটবলারদের ওপর ভরসা রাখছেন কোচ। শনিবার ভোর সাড়ে ৬টার এই হাইভোল্টেজ ম্যাচটিই নির্ধারণ করবে গ্রুপ ‘সি’-তে ব্রাজিলের ভবিষ্যৎ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

