কুড়িগ্রামের রাজিবপুরে ৪৭০ পিস ইয়াবাসহ মঞ্জিল হোসেন (৪৬) নামের এক বিএনপি নেতাকে আটক করেছে বিজিবি।
শনিবার দুপুর ১টার দিকে রাজিবপুর উপজেলার বালিয়ামারী থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির ৩৫ জামালপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত অ্যাডজুট্যান্ট মো. ইমাম হোসেন।
আটক মঞ্জিল হোসেন রৌমারী উপজেলার আলগারচর এলাকার মৃত ওমর আলীর ছেলে। তিনি যাদুরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সহসভাপতি।
জানা যায়, শনিবার দুপুর ১টার দিকে আন্তর্জাতিক সীমানা পিলার থেকে ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বালিয়ামারী এলাকা থেকে ৪৭০ পিস ইয়াবাসহ তাকে আটক করেন টহলরত বিজিবি সদস্যরা। এ সময় একটি মোবাইল ফোন, দুটি সিম কার্ড ও নগদ ৩৩৫ টাকা জব্দ করা হয়।
রাজিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন আলম বলেন, ‘আসামিসহ জব্দকৃত মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানের মালামাল রাজিবপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

