বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের নির্বাচন ১৮ সেপ্টেম্বর

বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের নির্বাচন ১৮ সেপ্টেম্বর

বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের নির্বাচনের নতুন পুনঃতফসিল প্রকাশ করা হয়েছে। আগামী ১৮ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার এই নির্বাচন অনুষ্ঠিত হবে। সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার মো. নাজিম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পুনঃতফসিল ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২২ আগস্টের সভার রেজুলেশন অনুযায়ী নির্বাচনী পুনঃ তফসিল চূড়ান্ত করা হয়েছে। ঘোষিত পুনঃতফসিল অনুযায়ী ভোটের আনুষঙ্গিক সময়সূচি হলো, ভোট গ্রহণের তারিখ ও সময়, ১৮ সেপ্টেম্বর শুক্রবার, সকাল ৯:০০ টা থেকে বিকাল ৪:০০ টা পর্যন্ত (বিরতিহীন) পর্যন্ত।

ভোট গ্রহণের স্থান হচ্ছে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, (আইডিইবি), কাকরাইল, ঢাকা। এবার নির্বাচন অনুষ্ঠিত হবে, সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে। ইতিমধ্যে ২৮ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে এবং

চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ করা হবে ৮ সেপ্টেম্বর।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন