সাফ চ্যাম্পিয়নশিপের ড্রয়ে ‘এ’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। তাদের প্রতিপক্ষ শ্রীলংকা ও ভুটান। ফিফা কর্তৃক নিষেধাজ্ঞায় থাকা নেপালের জন্য অপেক্ষা থাকবে তারা। যদি আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে নিষেধাজ্ঞামুক্ত হতে পারে তাহলে বাংলাদেশের গ্রুপে খেলতে পারে নেপাল। যদিও এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি সাফ কর্তৃপক্ষ। অপরদিকে, ‘বি’ গ্রুপে ডিফেন্ডিং চ্যাম্পিয়নের সঙ্গে রয়েছে মালদ্বীপ ও পাকিস্তান।
বিজ্ঞাপন
আগামী ৪-১৭ নভেম্বরে ঢাকায় অনুষ্ঠিত হবে সাফের ১৫তম আসর। ২০০৩ সালে একবারই সাফের শিরোপা জিতেছিল বাংলাদেশ। এবার হামজা-শমিতদের হাত ধরে আবারও শিরোপা উঁচিয়ে ধরতে চায় লাল-সবুজের জার্সিধারীরা।
সাফের গ্রুপিং
গ্রুপ ‘এ’: বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভুটান
গ্রুপ ‘বি’: ভারত, মালদ্বীপ ও পাকিস্তান
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

