এবার ‘নতুন কুঁড়ি প্যারা স্পোর্টস’ আয়োজনের উদ্যোগ নিয়েছে সরকার। বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে আনতে এ প্রতিভা অন্বেষণমূলক প্রতিযোগিতা চালু করা হচ্ছে। একইসঙ্গে আগামী এক মাসের মধ্যে আরো ২০০ ক্রীড়াবিদকে ক্রীড়া ভাতার আওতায় আনা হবে। এমন সিদ্ধান্তের কথাও জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
আজ বৃহস্পতিবার সকালে ঢাকার জাতীয় স্টেডিয়ামে এশিয়ান প্যারা গেমস ট্রেনিং ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদের জন্য শুধু প্রতিযোগিতা নয়, বছরব্যাপী প্রশিক্ষণ, আধুনিক সুযোগ-সুবিধা এবং আন্তর্জাতিক মানের প্রস্তুতি নিশ্চিত করতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে।’ আগামী সেপ্টেম্বর মাসেই ‘নতুন কুঁড়ি প্যারা স্পোর্টস’ আয়োজনের পরিকল্পনা রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

