বিশ্বকাপের আগে দারুণ ছন্দে আছে বর্তমান রানার্সআপ ফ্রান্স। বিশ্বকাপের আগে শেষ দুই ম্যাচে ব্রাজিল ও কলম্বিয়ার বিপক্ষে তুলে নেয় দারুণ জয়। এই জয়ে গত পরশু হালনাগাদ হওয়া ফিফা র্যাংকিংয়ে স্পেনকে টপকে শীর্ষে উঠেছে ফ্রান্স। ফলে তাদের ঘিরে সমর্থকদের বেড়েছে উচ্চাশা। তবে এমন উচ্চাশার মধ্যে সমর্থকদের আশা ফরাসিরা পূরণ করতে পারবে কি না সেটাই এখন দেখার অপেক্ষা। কারণ, বিশ্বকাপের আগে ফ্রান্সের সামনে যে এখন দুটি অভিশাপ আছে। বিশ্বকাপ জিততে ফরাসিদের কাটাতে হবে দুই অভিশাপ।
১৯৯২ সাল থেকে র্যাংকিংয়ের প্রচলন শুরু করে ফিফা। ১৯৯৪ সালে র্যাংকিংয়ের শীর্ষে থেকে বিশ্বকাপ খেলতে নামে জার্মানি। সেবার তারা চ্যাম্পিয়ন হতে পারেনি। এছাড়া শীর্ষে থেকে বিশ্বকাপ খেলতে যাওয়া ব্রাজিল-ইতালির মতো দেশকেও একই ভাগ্যবরণ করতে হয়েছে।
এবারের আগে র্যাংকিংয়ের শীর্ষে থেকে ২০০২ বিশ্বকাপে খেলতে গিয়েছিল ফ্রান্স। সেবার বিশ্বকাপের গ্রুপপর্ব থেকে বিদায় ঘণ্টা বাজে তাদের। এছাড়া ২০১৪ ও ২০১৮ সালে যথাক্রমে ফিফা র্যাংকিংয়ের শীর্ষে থেকে বিশ্বকাপ খেলতে যাওয়া স্পেন ও জার্মানি বাদ পড়েছিল গ্রুপপর্ব থেকে।
ফলে বিশ্বকাপ জিততে হলে এই অভিশাপ কাটিয়ে উঠতে হবে ফরাসিদের।
এছাড়া আরেকটি অভিশাপ সঙ্গী হবে ফরাসিদের জন্য। ৭০ বছরের ইতিহাসে ব্যালন ডি’অর জয়ের বছরে বিশ্বকাপ জিততে পারেননি কোনো ফুটবলার। ইউরোপে দারুণ খেলার সুবাদে প্রতি বছর সেরা ফুটবলারকে দেওয়া হয় ব্যালন ডি’অর পুরস্কার। এই ব্যালন ডি’অর জয়ের বছরে কোনো ফুটবলার এখন পর্যন্ত বিশ্বকাপ জিততে পারেননি।
এবারের বিশ্বকাপে ফরাসি স্কোয়াডে ওসমান দেম্বেলের থাকা নিশ্চিতই বলা যায়। ইনজুরি সমস্যা না থাকলে দারুণ খেলতে না থাকা এই ফুটবলারকে ছেড়ে বিশ্বকাপ দল গড়বেন না দিদিয়ের দেশম। চলতি মৌসুমে ব্যালন ডি’অর উঠছে দেম্বেলের হাতে।
আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি যখন বিশ্বকাপ জেতেন, এর আগের বছরে ব্যালন ডি’অর জিততে পারেননি তিনি। সেবার ব্যালন ডি’অর উঠেছিল ফরাসি ফুটবলার করিম বেনজেমার হাতে। ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে শিরোপা হারায় ফ্রান্স। ফলে বিশ্বকাপে এবারও একই ধরনের ভাগ্য ফ্রান্সকে বরণ করতে হয় কি না সেটাই এখন দেখার অপেক্ষা।
দুই অভিশাপ কাটিয়ে শিরোপা জিততে পারে কি না সেটাও দেখার অপেক্ষা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

