ইউরোপে প্রথম ফুটবল ম্যাচ খেলার অপেক্ষায় বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার

ইউরোপে প্রথম ফুটবল ম্যাচ খেলার অপেক্ষায় বাংলাদেশ

নতুন আরেকটি ইতিহাস গড়তে যাচ্ছে বাংলাদেশ ফুটবল দল। প্রথমবারের মতো ইউরোপে ফুটবল ম্যাচ খেলছে যাচ্ছে বাংলাদেশ। আগামী ৫ জুন সান মারিনোর বিপক্ষে হামজা-জামালদের প্রীতি ম্যাচের সূচি ঘোষণা করেছে বাফুফে। আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বাফুফে জানায়, আগে ইউরোপীয় প্রতিপক্ষের বিপক্ষে খেলেছে বাংলাদেশ দল। তবে ইউরোপের মাঠে খেলা হয়নি তাদের। এবার নতুন অভিজ্ঞতা হবে লাল-সবুজের জার্সিধারীদের। এর আগে ২০০১ সালে নেহরু কাপে ভারতের কোচিতে ইউরোপের বসনিয়া হার্জেগোভিনার বিপক্ষে খেলেছিল বাংলাদেশ। ওই ম্যাচে ২-০ গোলে হেরেছিল কোচ জর্জ কোটানের দল।

এদিকে বাংলাদেশের মতো সান মারিনো দলও প্রথমবার এশিয়ার কোনও দলের বিপক্ষে খেলবে। তবে ইউরোপের দল হলেও সান মারিনোর ফিফা র‌্যাঙ্কিং আহামরি নয়। সবার শেষে তাদের অবস্থান, ২১১! আর বাংলাদেশ রয়েছে ১৮১ নম্বরে। সান মারিনো ইউরোপের দল হওয়ায় আসন্ন ম্যাচটিকে ঐতিহাসিক হিসেবেই দেখছে বাফুফে। ম্যাচের ভেন্যু ও শুরুর সময় পরবর্তীতে জানানো হবে।

বিজ্ঞাপন
Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন