আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

হামজাকে নিয়েই বাংলাদেশের শুরু

স্পোর্টস রিপোর্টার

হামজাকে নিয়েই বাংলাদেশের শুরু

ভিয়েতনামের বিপক্ষে ম্যাচে শুরুর একাদশে হামজা চৌধুরীর থাকা নিয়ে শঙ্কা ছিল। তবে ম্যাচের শুরুর একাদশেই থাকছেন ইংল্যান্ড প্রবাসী এই ফুটবলার। হামজাকে নিয়েই মাঠে নামছে বাংলাদেশ। গোলরক্ষক পজিশনে পরিবর্তন এসেছে। বসুন্ধরা কিংসে নিয়মিত না খেলা মেহেদী হাসান শ্রাবণকে আজ একাদশে রেখেছেন কোচ। ডিফেন্সে রয়েছেন শাকিল আহাদ তপু, তারিক কাজী, সাদ উদ্দিন।

বিজ্ঞাপন

অধিনায়ক জামাল ভূঁইয়া আবার একাদশে জায়গা হারিয়েছেন। সোহেল রানা সিনিয়র অধিনায়কের আর্মব্যান্ড পেয়েছেন। আগের ম্যাচে কার্ড জটিলতায় না খেলতে পারা ফাহমিদুল একাদশে ফিরেছেন। সামিত সোম, জায়ান আহমেদও থাকছেন আক্রমণে।

বাংলাদেশ একাদশ : মেহেদী হাসান শ্রাবণ, শাকিল আহাদ তপু, হামজা চৌধুরী, মিরাজুল ইসলাম, ফয়সাল আহমেদ ফাহিম, তারিক কাজী, ফাহামিদুল ইসলাম, সোহেল রানা, জায়ান আহমেদ, সাদ উদ্দিন, সামিত সোম।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন