সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬

বাংলাদেশ একাদশে সাদের জায়গায় রহমত, ইব্রাহিমের পরিবর্তে শুকি

বাংলাদেশ একাদশে সাদের জায়গায় রহমত, ইব্রাহিমের পরিবর্তে শুকি

পাকিস্তানের সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল ম্যাচে দুটি পরিবর্তন নিয়ে মাঠে বাংলাদেশ। চোট পাওয়ায় সাদ উদ্দিন অনুমিতভাবেই একাদশের বাইরে। তার জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন রহমত মিয়া। আর আক্রমণভাগে মোহাম্মদ ইব্রাহিমের পরিবর্তে খেলবেন শুকি ইতোফুসা।

ভুটানের বিপক্ষে ১-০ ব্যবধানে জিতে বাংলাদেশের গ্রুপ পর্ব শুরু করা ম্যাচে একমাত্র গোলটি করেন ইব্রাহিম। তবে শুকি এখনও গোলের খাতা খুলতে পারেননি। গত সেপ্টেম্বরে আসিয়ান কাপে মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচে বাংলাদেশের হয়ে অভিষেক হয় জাপান প্রবাসী এই উইঙ্গারের।

বিজ্ঞাপন

বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান শ্রাবণ, কাজী তারিক রায়হান, জিদান আলেক্সান্ডার ইউসুফ, জায়ান আহমেদ, রহমত মিয়া, হামজা চৌধুরী, শমিত সোম, কাজেম শাহ কিরমানি, রাকিব হোসেন, শুকি ইতোফুসা, ফারহান আলী ওয়াহিদ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন