ফুটবল বিশ্বকাপ মাঠে বসে উপভোগ করতে গেলে ক্রীড়া অনুরাগীদের পকেট ফাঁকা হয়ে যাবে। একে তো টিকিটের আকাশ ছোঁয়া দাম। যাতায়াতেও খরচ করতে হবে তাদের। মেটলাইফ স্টেডিয়াম থেকে নিউ ইয়র্ক সিটি পর্যন্ত যাওয়া আসার ট্রেনের ভাড়ার পরিমাণ শুনলেই চোখ কপালে উঠতে বাধ্য।
বিজ্ঞাপন
প্রতিটি ম্যাচের জন্য রাউন্ড ট্রিপে ভক্তদের খরচ করতে হবে ১৫০ ডলার, মানে সাড়ে ১৮ হাজার টাকা!ম্যানহ্যাটনের পেন স্টেশন থেকে নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডের স্টেডিয়ামের দূরত্ব ৯ মাইল, পৌঁছতে সময় লাগে ১৫ মিনিট।
এই রুটের ট্রেন ভাড়া লাগার কথা ১২.৯০ ডলার বা ষোলো শ টাকা। কিন্তু বিশ্বকাপ চলাকালে ভাড়া গুনতে হবে ১২ গুন বেশি। বিষয়টি নিশ্চিত করেছেন পরিবহন কর্মকর্তারা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

