সেপ্টেম্বরে সাফ আয়োজন ঘিরে শঙ্কা

স্পোর্টস রিপোর্টার

সেপ্টেম্বরে সাফ আয়োজন ঘিরে শঙ্কা

আগামী সেপ্টেম্বর-অক্টোবরে অনুষ্ঠিত হওয়ার কথা ১৫তম সাফ চ্যাম্পিয়নশিপের আসর। অথচ এখনো এই টুর্নামেন্ট কোথায় হবে, সেই ভেন্যুই ঠিক হয়নি। ২০২৫ সালে হওয়ার কথা ছিল এই সাফের আসর। কিন্তু ভেন্যুসহ নানা লজিস্টিক জটিলতায় সাফ এক বছর পিছিয়ে দেওয়া হয়। শুরুর দিকে বলা হয়েছিল, সাফের কেন্দ্রীয় ভেন্যু হবে শ্রীলংকা। টুর্নামেন্টের খেলার হবে হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে। কিন্তু সাফ আয়োজনের ক্ষেত্রে নানা সীমাবদ্ধতা থাকায় সাফের আয়োজক হিসেবে নিজেদের নাম প্রত্যাহার করে নেয় শ্রীলংকা। চলতি বছরের জানুয়ারিতে থাইল্যান্ডে অনুষ্ঠিত সাফের সভায় নতুন করে বলা হয়, সাফের আয়োজক হবে বাংলাদেশ। কিন্তু এখনো আনুষ্ঠানিক ভাবে সাফের ভেন্যু ঘোষণা করতে পারেনি সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)।

সর্বশেষ ২০২৩ সালে ভারতের বেঙ্গালুরুতে হয়েছিল সাফের আসর। আগামী সেপ্টেম্বর-অক্টোবরেই সাফের পরবর্তী আসর আয়োজন প্রসঙ্গে সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম ক্যাটেল জানান, অনিশ্চয়তা থাকলেও সেপ্টেম্বর-অক্টোবর উইন্ডোতেই সাফ আয়োজন করতে চান তারা। টুর্নামেন্টের স্পন্সর নিয়ে আলাপ-আলোচনা চলছে। স্পন্সর ঠিক হলেই টুর্নামেন্টের ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দেবে সাফ।

বিজ্ঞাপন

এদিকে আগামী ২৫ মে থেকে ভারতে শুরু হবে নারী সাফ চ্যাম্পিয়নশিপ। এই টুর্নামেন্টে সর্বশেষ টানা দুইবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবার সাফে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য থাকবে বাংলাদেশের মেয়েদের। তবে আসন্ন টুর্নামেন্টে খেলছে পাকিস্তান। ভারতের মাঠে খেলা হওয়ায় সাফে অংশ নেবে না তারা। ফলে ছয়টি দেশ নিয়ে হবে এবারের নারী সাফ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন