এখনই পদত্যাগ চায় নরওয়ে

ইনফান্তিনোর পাশে আর্জেন্টিনা-মেক্সিকো

ইনফান্তিনোর পাশে আর্জেন্টিনা-মেক্সিকো

বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের অংশ বিক্রির পরিকল্পনা করে তুমুল সমালোচনার মুখে পড়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ক্ষমা চেয়ে এই যাত্রায় পার পেলেও ইনফান্তিনোকে ঘিরে সমালোচনা থামছে না। এমন কঠিন সময় ইনফান্তিনোর পাশে দাঁড়াল আর্জেন্টিনা ও মেক্সিকো। যদিও এই দুটি দেশকে ঘিরে আলোচনা ছড়িয়েছিল যে, ফিফা সভাপতিকে বিপক্ষে অবস্থান তাদের। সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) ইনফান্তিনোর নেতৃত্বাধীন ফিফার কার্যক্রমের প্রশংসা করে বলেছে, বিশ্বজুড়ে ফুটবল উন্নয়ন এবং স্বচ্ছ ও স্থিতিশীল প্রশাসনিক কাঠামো গড়ে তুলতে কাজ করেছে সংস্থাটি। নিজেদের ভুলের জন্য সদস্যদের কাছে দুঃখ প্রকাশ করেছেন ইনফান্তিনো। আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশনও মনে করে, ফিফার ভুল হয়েছে। তবে আগামী মার্চে মরক্কোয় হতে যাওয়া ফিফা কংগ্রেস পর্যন্ত ইনফান্তিনোর নেতৃত্বেই ফিফা কার্যক্রম চালিয়ে যাওয়া উচিত বলে মনে করে এএফএ।

বিজ্ঞাপন

অপরদিকে কনক্যাকাফের অবস্থান থেকে সরে এসে মেক্সিকো ফুটবল ফেডারেশন (এফএমএফ) এক বিবৃতিতে জানায়, ইনফান্তিনোর আহ্বানে সদস্যদেশগুলো স্বার্থে ফুটবলের উন্নয়নের সঙ্গে একসঙ্গে কাজ করবে তারা। বিশ্ব ফুটবলের উন্নয়নে ফিফা সভাপতির নেতৃত্বের সমর্থন করে মেক্সিকো। এর আগে মেক্সিকোর আঞ্চলিক সংস্থা দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থা কনমেবল এক বিবৃতিতে জানায়, ফিফার ২১১ সদস্য দেশের ভোট ছাড়া ইনফান্তিনোকে সরানোর অন্য কোনো প্রক্রিয়া সমর্থন করবে না। মেক্সিকোও একই সুরে কথা বলে। ইনফান্তিনোর নেতৃত্বের প্রতি সমর্থন জানিয়েছে আফ্রিকার ফুটবল সংস্থাও (সিএএফ)।

অন্যদিকে ইউরোপের দেশ নরওয়ে ফিফা সভাপতির পদত্যাগ দাবি করেছে। নরওয়ে ফুটবল ফেডারেশনের (এনএফএফ) প্রধান লিসা ক্লাভনেস বলেছেন, ফিফার প্রতি আস্থা নেই তার। আন্তর্জাতিক ফুটবলের পারস্পরিক সহযোগিতা ঘিরে প্রকট সংকট দেখা দিয়েছে। এখন সবাই মিলে এক হওয়া দরকার। ক্লাভনেস বলেন, ‘এখনই আমরা ফিফা সভাপতিকে পদত্যাগ করার দাবি জানাই।’ এছাড়া বিশ্ব ফুটবলারদের সংস্থা ফিফপ্রো অভিযোগ তুলেছে, ইনফান্তিনো ক্ষমার অপব্যহার করেছেন। ফিফা সংগঠনিকভাবে পুরোপুরি ব্যর্থতার চেয়ে ইনফান্তিনোর দৃষ্টতাকেই বড় করে দেখছে ফিফপ্রো। এই সংগঠনটির মতে, ফিফার ভুল স্বীকার হলেও সংকট কাটেনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন