আসামি বহনকারী পুলিশের পিকআপ উল্টে কনস্টেবল নিহত

আসামি বহনকারী পুলিশের পিকআপ উল্টে কনস্টেবল নিহত

মাদারীপুরে মারামারি মামলার আসামিদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়ার পথে পুলিশের একটি পিকআপ ভ্যান উল্টে আব্দুস সালাম (৫১) নামের এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। এ ঘটনায় এক উপ-পরিদর্শকসহ (এসআই) পাঁচ পুলিশ সদস্য ও চার পথচারী আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর চার পুলিশ সদস্যকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে মাদারীপুর-শরীয়তপুর সড়কের মঠেরবাজার এলাকায় ঘটে।

নিহত পুলিশ কনস্টেবল হলো কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার পশ্চিম চরকরমশি গ্রামের আব্দুল বারেক ভূঁইয়ার ছেলে আব্দুস সালাম (৫১)। তিনি মাদারীপুরের শিবচর উপজেলার ভদ্রাসন পুলিশ তদন্ত কেন্দ্রের কর্মরত।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে মাদারীপুর পৌর শহরের ইটেরপুল এলাকা থেকে মারামারি মামলার চার আসামি রজ্জব, জহিরুল ইসলাম, মিজান ও আব্বাসকে গ্রেপ্তার করে শিবচর থানায় যাচ্ছিলেন। তাদের বহন করা পিকআপটি খোয়াজপুর ইউনিয়নের মঠেরবাজার এলাকায় আসলে ইমা আক্তার নামে এক শিশু রাস্তা দিয়ে দৌড় দিলে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় পিকআপটি উল্টে রাস্তার খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই পিকআপে থাকা আব্দুস সালাম ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত হয় পিকআপে থাকা ভদ্রাসন পুলিশ ফাড়ির আইসি মো. মোজাম্মেল হক (৪৫), কনস্টেবল সোহেল মাতুব্বর (৩৫), কনস্টেবল শামীম মিয়া (৩৪), কনস্টেবল হাসান হোসেন (২৫) ও কনস্টেবল শরীফুল ইসলাম (৩২)।

এ ছাড়ায় পথচারী আরো চার জন আহত হয়। আহতদের উদ্ধার করে মাদারীপুর আড়াই শ’ শয্যা জেলা হাসপাতালে নেয়া হয়। এদের মধ্যে ৪ পুলিশ সদস্যকে ঢাকায় রেফার্ড করা হয়।

এব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার ফারিয়া রফিক ভাবনা বলেন, এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। আসামী নিয়ে ফেরার পথে একটি শিশুকে রক্ষার করার জন্যে পুলিশের গাড়ি উল্টে আমাদের এক সদস্য নিহত হয়েছে। আরো কয়েকজন আহতকে ঢাকায় পাঠানো হয়েছে। সড়কে চলাচলে সবাইকে সচেতন হতে হবে। না হলে এমন দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যাবে না।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন